আমরা অন্তর দিয়ে কাজ করি: শেখ হাসিনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০১৮, ২৩:০১আপডেট : ১৩ এপ্রিল ২০১৮, ০০:০০





সমাপনী অধিবেশনে ভাষণ দিচ্ছেন শেখ হাসিনা (ছবি- প্রধানমন্ত্রীর কার্যালয়)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসলে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে পারবে না। আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই অগ্রযাত্রা ধরে রাখতে পারবে।’
সংসদের ২০তম অধিবেশনের সমাপনী ভাষণে তিনি এসব কথা বলেন।
বৃহস্পতিবার (১২ এপ্রিল) পাঁচ কার্যদিবসের মধ্য দিয়ে সংসদের ২০তম অধিবেশন শেষ হয়েছে। সংসদের এ অধিবেশন শুরু হয়েছিল গত ৮ এপ্রিল।
আগামী ডিসেম্বরে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে নৌকার পক্ষে জনগণের কাছে ভোট চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘স্বল্পোন্নত দেশ থেকে আমরা উন্নয়নশীল দেশে পৌঁছেছি। এই অগ্রযাত্রা ধরে রাখতে হলে তিনটি শর্ত পূরণ করতে হবে। আমরা তা করেছি। অনেক ক্ষেত্রে এগিয়ে রয়েছি। আগামী ছয় বছরে এই শর্ত পূরণে আমরা পেছাবো না। বরং এগিয়ে যাবো।’
প্রধানমন্ত্রী বলেন, ‘স্বল্পোন্নত দেশ ছিলাম বলে ঋণ পেতাম অনেক বেশি, কিন্তু শর্ত ছিল অনেক বেশি। উন্নয়নশীল দেশে পৌঁছানোর কারণে এখন শর্তের বেড়াজালে আমাদের পড়তে হবে না।’
তিনি বলেন, ‘আমরা অন্তর দিয়ে কাজ করি, মানুষকে ভালোবাসি।’
স্বল্পন্নোত দেশ থেকে উন্নয়নশীল দেশে পৌঁছানোয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস হয়।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমার ধন্যবাদের প্রয়োজন নেই। আমি মনে করি এটা আমার দায়িত্ব, কর্তব্য।’ ক্ষমতা পাওয়ায় দেশের মানুষ আর জনগণের ইশারা থাকে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আল্লাহই চান কাকে ক্ষমতা দেবেন।’
তিনি বলেন, ‘নির্বাচিত হতে পারলে আগামী ছয় বছরের মধ্যে উন্নয়নশীল দেশ নয়, উন্নত বিশ্বের কাতারে দেশ পৌঁছে যাবে।’
২০০৯ সালে নির্বাচনের পর সরকারের ধারাবাহিকতা থাকায় আর্থ-সামাজিক উন্নয়নের চিত্র তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘এখন কেউ ইচ্ছা থাকলেও বেকার থাকতে পারবে না। আমরা ব্যাপকভাবে কর্মসংস্থান সৃষ্টি করেছি। অর্থনৈতিকভাবে দীর্ঘদিনের যে কর্মকাণ্ড, তার শুভ ফল পেয়েছি।’
উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় সহজ শর্তে ঋণ পাওয়ার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘এখন আর কেউ শর্ত দিতে সাহস পাবে না। আর শর্তের বেড়াজালে পড়তে হবে না।’
সুশাসন প্রতিষ্ঠার কথা মনে করিয়ে দিয়ে শেখ হাসিনা বলেন, ‘অবশ্যই আমরা সুশাসন প্রতিষ্ঠা করেছি। জনগণ তার ফল পাচ্ছে। কারণ, আমরা অন্তর দিয়ে কাজ করছি।’

আরও পড়ুন: 

/পিএইচসি/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম