ব্যাগ নিয়ে রমনায় প্রবেশ নিষিদ্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ এপ্রিল ২০১৮, ০৮:৪৪আপডেট : ১৪ এপ্রিল ২০১৮, ১০:১৮

নারীদের ব্যাগ তল্লাশি করা হচ্ছে বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে রমনা বটমূলে চলছে বর্ষবরণ উৎসব। উৎসবে আগতদের নিরাপত্তার স্বার্থে রমনাতে ব্যাগ নিয়ে প্রবেশ করতে দিচ্ছে না ঢাকা মহানগর পুলিশ। তবে নারীদের ব্যাগ নিতে দেওয়া হচ্ছে।

পুরুষদের তল্লাশি করা হচ্ছে আজ (১৪ এপ্রিল) ভোর ঠিক সোয়া ৬টা থেকে অনুষ্ঠান শুরু হযেছে। এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য-বিশ্বায়নের বাস্তবতায় শিকড়ের সন্ধান।

সার্বিক পরিস্থিতির ওপর নজরদারি আইনশৃঙ্খলা বাহিনীর ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার বলেছেন, ‘নিরাপত্তার স্বার্থে ব্যাগ নিয়ে রমনা বটমূল, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সোহরাওয়ার্দীতে প্রবেশ করা যাবে না।’

রমনা লেকে জেটস্কিতে করে টহল দিচ্ছে র‍্যাব, পুলিশ সরেজমিনে ঘুরে দেখা গেছে, রমনায় প্রবেশের সবকটি মুখে পুলিশের তল্লাশি।

ব্যাগ নিয়ে রমনায় প্রবেশ নিষিদ্ধ এদিকে, রমনা বটমূলকে ঘিরে জড়ো হলো অগুনতি সংস্কৃতিপ্রাণ মানুষ। ছায়ানটের শিল্পী-কর্মীদের জন্য বটমূল সংলগ্ন সামান্য জায়গা ছাড়া প্রায় গোটা প্রাঙ্গণই উন্মুক্ত রয়েছে সবার জন্য। বটমূলের বর্ষবরণ আয়োজন সুষ্ঠু রাখতে সার্বক্ষণিক সহায়তা দিচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। 

/এআরআর/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম