উৎসবের মধ্যে দিয়েই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে: আসাদুজ্জামান নূর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ এপ্রিল ২০১৮, ১১:০৫আপডেট : ১৪ এপ্রিল ২০১৮, ১১:০৫

মঙ্গল শোভাযাত্রা

উৎসবের মধ্যে দিয়েই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। নতুন বছরকে বরণ করে নেওয়ার পর মঙ্গল শোভাযাত্রা শেষে তিনি বলেছেন, ‘গত  বছর আমরা ইউনেস্কোর যে স্বীকৃতি পেয়েছি, এটি আমাদের আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধি করেছে। নতুন বছরে আমাদের প্রতিজ্ঞা হোক- সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে উন্নত বাংলাদেশ গড়বো। উৎসবের মধ্যে দিয়েই আমাদের আগামীর বাংলাদেশ গড়ে উঠবে।’

এসময় তিনি আরও বলেন, ‘সবাইকে নববর্ষের শুভেচ্ছা। পহেলা বৈশাখ বাংলাদেশের সকল ধর্ম, সকল বর্ণ, সকল গোষ্ঠী এবং সকল মানুষের অসাম্প্রদায়িক একটি উৎসব। ঘুরে ঘুরে প্রতিবছর এ দিনটি উদযাপিত হয়।’ এ বছর শুধু ঢাকায় নয়, সারা দেশে এ দিনটি যেনো পালন করা হয় সে ব্যাপারে সবাইকে আহ্বান জানিয়েছেন তিনি।

সংস্কৃতিমন্ত্রী

এর আগে,  মানুষ ভজলে সোনার মানুষ হবি’ প্রতিপাদ্য ও মর্মবাণী ধারণ করে সম্পন্ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা। আজ শনিবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখের দিন সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে চারুকলা অনুষদ থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রা।

চারুকলার গেট দিয়ে বের হয়ে টিএসসি ঘুরে রূপসী বাংলা হোটেলের সামনের রাস্তা দিয়ে ফের চারুকলায় এসে শোভাযাত্রা শেষ হয়।  সকাল ১০টার দিকে শোভাযাত্রা চারুকলায় ফিরে আসে। ঢাবি’র শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি হাজারো মানুষ অংশ নিয়েছেন এই শোভাযাত্রায়।

/আরএআর/ আরজে/ এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম