নাচে -গানে-আবৃত্তিতে মীনা ট্রাস্টের বর্ণিল বর্ষবরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ এপ্রিল ২০১৮, ১১:৪৩আপডেট : ১৪ এপ্রিল ২০১৮, ১২:৫০

মীনা ট্রাস্টের বর্ণিল বর্ষবরণ

নতুন বছরের সূর্য ওঠার সঙ্গে সঙ্গে মুখরিত হয়েছে পুরো বিশ্ব। সম্প্রীতির বন্ধনে নববর্ষের উৎসব হয়েছে সর্বজনীন। নতুনের এই মুখরতাকে আরেকটু রাঙিয়ে দিতে দেশবরেণ্য শিল্পীদের নিয়ে মীনা ট্রাস্ট আয়োজন করেছে বর্ষবরণ উৎসবের। শনিবার (১৪ এপ্রিল) বর্ষবরণের সকালে ধানমন্ডির ২/এ সড়ক মুখরিত হয়ে ওঠে গানে গানে।

বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী ও মীনা ট্রাস্টের প্রেসিডেন্ট আমিনা আহমেদ

রবি ঠাকুরের ‘ধ্বনিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত-অম্বর-মাঝে’ সমবেত সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এরপর একে একে ‘এসো হে বৈশাখ, তোমারই নামে নয়নে, এ দিন আজি কোন ঘরে, বেলা বয়ে যায়, তোরা সব জয়ধ্বনি কর’সহ নানা সঙ্গীত পরিবেশনের মাধ্যমে মুখরিত হয়ে ওঠে বর্ষবরণের অনুষ্ঠান।

মীনা ট্রাস্টের বর্ণিল বর্ষবরণ

এ সময় সংগীত পরিবেশন করেন বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী ও মীনা ট্রাস্টের প্রেসিডেন্ট আমিনা আহমেদ। অন্যদের মধ্যে আরও ছিলেন কণ্ঠশিল্পী সাঈদা হোসেন পাপড়ি, ছন্দা চক্রবর্তী, তানভীরা আশরাফ শ্যামা, মিতু সুপর্ণা, ফেরদৌসী কাকলী, সৈয়তা রিফাত জামাল, রুবা মজুমদার, প্রমোদ দত্ত, পীযূষ বড়ুয়া, ড. মিন্টু কৃষ্ণ পাল, জাকির হোসেন তপন, গোলাম হায়দার, বালা দেব বর্মণ, অনিরুদ্ধ সেন গুপ্তসহ অনেকেই।

মীনা বাজারের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহীন খান

২ ঘণ্টাব্যাপ্তী এই বর্ণিল উৎসবে লোকসংগীত আর পঞ্চকবির গান ছাড়াও ওয়ার্দা রিহাবের পরিচালনায় দলীয় নাচ, শৈবাল সাহার বাঁশিবাদন আর হাসিনা আহমেদ শোমার কবিতা আবৃত্তি ছিল মনোমুগ্ধকর।

মীনা ট্রাস্টের বর্ণিল বর্ষবরণ

অনুষ্ঠানের শুরুতে মীনা ট্রাস্টের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন মীনা বাজারের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহীন খান। তিনি বলেন, ‘মীনা ট্রাস্ট এবং মীনা বাজারের পক্ষ থেকে আজকের এই বর্ষবরণের অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানাই। বিগত ১০ বছর ধরে এই জায়গায় অনুষ্ঠানটি হয়ে আসছে। মাঝখানের দু’বছর এই জায়গার সংস্কারের কারণে আমাদের এ অনুষ্ঠান অন্য জায়গায় করতে হয়েছিল। তবে এখন থেকে প্রতি বছর এই স্থানেই অনুষ্ঠানটি নিয়মিত উদযাপন করতে পারবো বলে আশা করছি। মীনা বাজার সবসময় বাঙালি সংস্কৃতিকে লালন করে এবং নিয়মিত করে যাবে। সেজন্য যেকোনও আয়োজনে মীনা বাজার পাশে থাকে।’

মীনা ট্রাস্টের বর্ণিল বর্ষবরণ

এরপর সম্মিলিত কণ্ঠে ‘এসো হে বৈশাখ’ পরিবেশনার মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানান শিল্পীরা। আমিনা আহমেদের কণ্ঠে ‘এ দিন আজি কোন ঘরে’ গানটি পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় গান-নাচ-আবৃত্তি পর্ব।

মীনা ট্রাস্টের আয়োজনে এই বর্ষবরণ উৎসবের সহযোগিতা করেছে সুপার শপ মীনা বাজার। আর পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে এসএ টিভি।

ছবি: সাজ্জাদ হোসেন। 

 

 

 

/এসও/এএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম