রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সহযোগিতা দেবে তাজিকিস্তান

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৪ এপ্রিল ২০১৮, ২২:৫৬আপডেট : ১৫ এপ্রিল ২০১৮, ০৮:৩১

রোহিঙ্গা (ছবি: সংগৃহীত) রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেবে তাজিকিস্তান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসলভ সিরোদজিদিন মুহরিদিনোভিচ রোহিঙ্গা ইস্যুসহ সবক্ষেত্রে বাংলাদেশকে তার দেশের পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
তাজিকিস্তানে গত শুক্রবার (১৩ এপ্রিল) পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলমের বৈঠকে আলসভ বাংলাদেশকে সহযোগিতা দেওয়ার কথা বলেন।
দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে ওআইসিকে কীভাবে আরও কার্যকর ও সফল করে তোলা যায়, তা নিয়ে আলোচনা হয়। এছাড়া অন্যান্য বিষয়েও আলোচনা হয় তাদের মধ্যে।
শাহরিয়ার আলম আশা প্রকাশ করেন, এই সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে এবং দুই দেশের পারস্পরিক স্বার্থে নতুন সম্ভাবনা কাজে লাগানোর সুযোগ করে দেবে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন এবং কার্যক্রমের পাশাপাশি এলডিসি থেকে উত্তরণের বিষয় তাজিক পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন। একইসঙ্গে তিনি মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের গৃহীত কার্যক্রম ও অগ্রগতির বিষয় তুলে ধরেন।
মুহরিদিনোভিচ রোহিঙ্গাদের আশ্রয় দেওয়াসহ সব ধরনের সহযোগিতা দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করেন। বাসস।

/এইচআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম