দাম্মাম পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৬ এপ্রিল ২০১৮, ০২:০৪আপডেট : ১৬ এপ্রিল ২০১৮, ০২:১৯

সৌদি আরবের উদ্দেশে রওনা দেওয়ার সময় শাহজালাল বিমানবন্দরে প্রধানমন্ত্রী; স্থানীয় সময় ৭টা ৩৫ মিনিটে দাম্মামে অবতরণ করেন তিনি (ছবি- পিআইডি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনের সরকারি সফরে সৌদি আরব পৌঁছেছেন। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট রবিবার (১৫ এপ্রিল) স্থানীয় সময় ৭টা ৩৫ মিনিটে দাম্মামের বাদশাহ ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ ও দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রী সোমবার (১৬ এপ্রিল) সৌদি আরবের পূর্বাঞ্চলীয় আল জুবাইল প্রদেশে অনুষ্ঠিতব্য ‘গাল্ফ শিল্ড-১’ শীর্ষক একটি যৌথ সামরিক মহড়ার কুচকাওয়াজ ও সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন। সৌদি বাদশাহ ও পবিত্র দুই মসজিদের হেফাজতকারী সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ তাকে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। গত ১৮ মার্চ শুরু হওয়া গালফ শিল্ড-১ যৌথ সামরিক মহড়ায় বাংলাদেশসহ ২৩টি দেশ অংশ নিয়েছে।
গাল্ফ শিল্ড-১-এর সমাপনী অনুষ্ঠানে যোগ দেওয়ার পর প্রধানমন্ত্রী কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে (সিএইচওজিএম) যোগ দিতে সোমবার বিকালে একটি বিশেষ ফ্লাইটে লন্ডনের উদ্দেশে দাম্মাম ত্যাগ করবেন। এ দিন রাতেই লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটির অবতরণের কথা রয়েছে।
এর আগে, রবিবার বিকাল ৪টা ৩৫ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-০৪৯ ফ্লাইটে সৌদি আরবের দাম্মাদের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সৌদি আরব ও যুক্তরাজ্য সফর শেষে ২২ এপ্রিল লন্ডন সময় বিকাল ৪টা ২০ মিনিটে বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ২০২ ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হবেন। ২৩ এপ্রিল সকাল সোয়া ৯টায় তার দেশে পৌঁছানোর কথা। বাসস।
আরও পড়ুন-
স্বাধীন মতপ্রকাশ বন্ধে ডিজিটাল আইন করা হয়নি: জয়
সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হবে সার্ক নির্বাচন কমিশনারদের সম্মেলন

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম