বোরো সংগ্রহে দুর্নীতি করলে কঠিন শাস্তি: খাদ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৬ এপ্রিল ২০১৮, ০৯:০৯আপডেট : ১৬ এপ্রিল ২০১৮, ০৯:১৯

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বোরো সংগ্রহে অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিনি বলেন, ‘খাদ্য বান্ধব কর্মসূচি এবং আমন সংগ্রহ অভিযান সফলভাবে শেষ হয়েছে। সংগৃহীত চালের মানও খুব ভালো। এজন্য আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। তবে চলমান বোরো সংগ্রহে কোনও কর্মকর্তা-কর্মচারি দুর্নীতি, অনিয়ম করলে প্রশাসনিক ব্যবস্থাসহ কঠিন শাস্তি দেওয়া হবে।’

রবিবার (১৫ এপ্রিল)খাদ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত আঞ্চলিক ও জেলা খাদ্য নিয়ন্ত্রকরাসহ মাঠ পর্যায়ের খাদ্য কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

এ সভায় খাদ্যমন্ত্রী জানান, সরকারি গুদামগুলোতে বর্তমানে ১২ লাখ টনেরও বেশি খাদ্যশস্য মজুদ রয়েছে। যা বিগত ২০ বছরের মধ্যে সর্বাধিক বলে তিনি উল্লেখ করেন ।

কামরুল বলেন, সরকার এবার ১ লাখ টন ধান এবং ৯ লাখ টন চাল সংগ্রহ করবে। প্রতি কেজি ধান ২৬ টাকা দরে এবং চাল কেজি প্রতি ৩৮ টাকা দরে সংগ্রহ করা হবে। তিনি বলেন, ‘আমরা আশা করছি এবার প্রকৃতি বিরূপ হবে না’।

কালো তালিকাভুক্ত চালকলগুলোর বিষয়ে মন্ত্রী বলেন, গত আমন মৌসুমে কালো তালিকাভুক্ত মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ করা হয়নি। তবে এবার কাউকে হতাশ করার ইচ্ছে সরকারের নেই। তাদের কাছ থেকে এবার বোরো চাল সংগ্রহ করা হবে বলে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

খাদ্য অধিদফতরের মহাপরিচালক বদরুল হাসানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওমর ফারুক, খাদ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক আরিফুর রহমান অপুসহ খাদ্য অধিদফতরের অন্যান্য কর্মকর্তা এবং মাঠ পর্যায়ের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খবর বাসস।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম