এমপি মিজানকে জিজ্ঞাসাবাদ করছে দুদক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০১৮, ১২:৩৫আপডেট : ১৬ এপ্রিল ২০১৮, ১২:৪৫

দুদক খুলনার সংসদ সদস্য মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে অনুসন্ধান করতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সোমবার (১৬ এপ্রিল) সকাল ১০টা থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়।

আওয়ামী লীগের এ নেতাকে জিজ্ঞাসাবাদ করছেন দুদকের উপপরিচালক মঞ্জুর মোরশেদ। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বাংলা ট্রিবিউনকে একথা জানিয়েছে।

গত ৪ এপ্রিল খুলনা ২ এর সংসদ সদস্য মিজানকে দুদক উপপরিচালক মঞ্জুর মোরশদ সই করা চিঠিতে দুদক কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে বলা হয়েছে- তিনি ক্ষমতার অপব্যবহার করে খুলনা সিটি করপোরেশন ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের ঠিকাদারি কাজ নিজ পরিবারের সদস্যদের দিয়ে করিয়েছেন। নামে মাত্র কাজ করে অর্থ আত্মসাৎ করেছেন। এছাড়া মাদক ব্যবসা করে শত শত কোটি টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জন করেছেন।

/আরজে/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম