৬ মে এসএসসির ফল প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০১৮, ১২:৫২আপডেট : ১৮ এপ্রিল ২০১৮, ১২:৫২

এসএসসি পরীক্ষা (ফাইল ছবি) আগামী ৬ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমেদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

তিনি জানান, রেওয়াজ অনুযায়ী ৬ মে সকাল ১০টায় সব বোর্ডের চেয়ারম্যান শিক্ষামন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সার সংক্ষেপ তুলে ধরবেন। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে দুপুরে ফলাফল প্রকাশ করা হবে।

উল্লেখ্য, চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবারই প্রথম দেশের সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষা শেষ হয় ২৫ ফেব্রুয়ারি। এরপর ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ব্যবহারিক পরীক্ষা চলে ১১ মার্চ পর্যন্ত।  

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় ২০ লাখ ৩১ হাজার ৮৯৯ পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১০ লাখ ২৩ হাজার ২১২ জন, ছাত্রী ১০ লাখ ৮ হাজার ৬৮৭ জন। এ বছরের এসএসসি প্রায় সব কয়টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ পাওয়া গেছে। 

/আরএআর/এসএসএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম