উৎসবকেন্দ্রিক পর্যটন গড়ে তোলা সময়ের দাবি: পর্যটনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০১৮, ১৭:৫১আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ১৭:৫৯





একেএম শাহজাহান কামাল বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেছেন, পহেলা বৈশাখ ও ঈদসহ বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে পর্যটন গড়ে তোলা এখন সময়ের দাবি। অমিত সম্ভাবনার পর্যটন শিল্পে সংশ্লিষ্টদের এ লক্ষ্যে কাজ করা দরকার। বৃহস্পতিবার (১৯ এপ্রিল) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শাহজাহান কামাল বলেন, ‘বাংলাদেশে পর্যটন শিল্প বিকাশের উর্বর ক্ষেত্র। আমরা যদি ভালোভাবে চাষাবাদ করতে পারি অবশ্যই ভালো ফল পাবো।’
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) আয়োজনে এ মেলা চলবে আগামী ২১ এপ্রিল পর্যন্ত। মেলায় ১০টি প্যাভিলিয়ন, ১৮টি মিনি প্যাভিলিয়নসহ ১৬০টি স্টল রয়েছে। এতে ভুটান, নেপাল, থাইল্যান্ড, চীন, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভিয়েতনাম, দুবাই ও ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, কাশ্মীর ও ত্রিপুরা রাজ্য অংশগ্রহণ করছে বলে আয়োজকেরা নিশ্চিত করছেন।
মেলায় বাংলাদেশের পর্যটন সম্ভাবনা, ইতিহাস-ঐতিহ্য, মুক্তিযুদ্ধ ও বিটুবি (বিজনেস টু বিজনেস) নিয়ে একাধিক সেশন থাকছে। সবার জন্য উন্মুক্ত এ মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।
টোয়াব সভাপতি তৌফিক উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত হর্ষ বর্ধন শ্রিংলা, নেপালের রাষ্ট্রদূত অধ্যাপক চকলাল ঘোষাল, মালদ্বীপের রাষ্ট্রদূত আয়েশা শান শাকির, ভিয়েতনামের রাষ্ট্রদূত তান বেন কো, বাংলাদেশ পর্যটন বোর্ডের সিইও ড. নাসির উদ্দিন, পর্যটন করপোরেশনের চেয়ারম্যান আকতারুজ্জামান খান কবির এবং আ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট বাংলাদেশের (আটাব) সভাপতি মঞ্জুর মোর্শেদ উপস্থিত ছিলেন।

/সিএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম