বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী উন্নত দেশগুলো: পরিবেশ ও বনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০১৮, ১৮:৩৩আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ১৮:৩৩

বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির জন্য উন্নত দেশগুলো দায়ী বলে জানিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। বৃহস্পতিবার (১৯ এপ্রিল) বন অধিদফতরে ‘টেকসই উন্নয়ন অভীষ্ট-১৫ অর্জনে সমন্বিত কর্ম পরিকল্পনা’ বিষয়ক এক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
পরিবেশ ও বনমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ (ফাইল ছবি) পরিবেশমন্ত্রী বলেন, ‘ভৌগোলিক অবস্থানগত কারণে আমরা জলবায়ু ঝুঁকিতে আছি। কিন্তু আমাদের অর্থনীতিকে উন্নত করতে হলে অবশ্যই উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করতে হবে পরিবেশ রক্ষা করে। আমাদের মাটি, বায়ু ও পানিকে দূষণমুক্ত রেখে উন্নয়নের মাধ্যমে ২০২১ সালের মধ্যে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত মধ্যম আয়ের দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে চাই।’

জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ এরইমধ্যে অনেক দূর অগ্রসর হয়েছে বলে মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘জাতিসংঘ আমাদের উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই স্বীকৃতি ধরে রাখতে হলে আমাদের ২০২১ সাল পর্যন্ত উন্নয়নের সবগুলো সূচক ধরে রাখতে হবে।’

পরিবেশ সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।

/এসআই/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক