ঢাকা বাঁচাতে নিয়ন্ত্রক প্রতিষ্ঠানকে কঠোর হওয়ার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০১৮, ২২:৩৮আপডেট : ২৩ এপ্রিল ২০১৮, ২২:৪৮

পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ঢাকাকে বাঁচাতে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক প্রতিষ্ঠানকে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। সোমবার (২৩ এপ্রিল) সচিবালয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) রিভিউয়ে গঠিত মন্ত্রিসভা কমিটির ১২তম মুলতবি সভায় এ নির্দেশ দেন তিনি।
স্থানীয় সরকার বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভা কমিটির সভায় সভাপতিত্ব করেন খন্দকার মোশাররফ হোসেন।
সভায় মন্ত্রী বলেন, ‘একটি স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব শহর হিসেবে ঢাকাকে টিকিয়ে রাখতে পর্যাপ্ত উন্মুক্ত স্থান রাখতে হবে। ঢাকা মহানগরীকে বাঁচাতে নিয়ন্ত্রক সংস্থাগুলোকে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে প্রয়োজনে কঠোর হতে হবে।’
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পরিবেশ ও বনমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান এবং গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কমিটির সদস্যরা।

মন্ত্রী বলেন, ‘ড্যাপের অন্তর্ভুক্ত অনেক স্থানে বিক্ষিপ্তভাবে শিল্প-কারখানা গড়ে উঠেছে। যেগুলো ওইস্থানে বসবাসরত মানুষ ও পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এসব শিল্প-কারখানার বিষয়ে কঠোর ভূমিকা নিতে হবে।’
ঢাকার জনসংখ্যা জ্যামিতিক হারে বাড়ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘যথাযথভাবে শহরের পরিবেশ টিকিয়ে না রাখলে ভবিষ্যতে বিপর্যয় ঘটতে পারে। অধিকতর পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জলাশয় ও ভূমির প্রকৃতি রক্ষার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান মন্ত্রী।
পরিবেশ ও বন মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘ভূমি জরিপ অনুসারে যে জমি যেভাবে নির্ধারিত আছে তা রক্ষা করতে হবে।’

/এসএমএ/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম