রোজা উপলক্ষে ৬ মে থেকে টিসিবি’র পণ্য বিক্রি শুরু

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৫ এপ্রিল ২০১৮, ০৯:২১আপডেট : ২৫ এপ্রিল ২০১৮, ০৯:৩১

টিসিবির পণ্য বিক্রি, ফাইল ছবি পবিত্র রমজান মাস উপলক্ষে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আগামী ৬ মে থেকে সারাদেশে স্বল্প মূল্যে পণ্য বিক্রি শুরু করবে। এই কর্মসূচির আওতায় রাজধানীসহ সারাদেশে ভোজ্য তেল, চিনি, ডাল, ছোলা এবং খেজুর বিক্রি করবে।

টিসিবি'র পরিচালক রুহুল আমিন খান জানান, এই কর্মসূচি ৬ মে থেকে শুরু হবে এবং এটি ঈদুল ফিতর পর্যন্ত চলবে। সারাদেশে ২ হাজার ৭৮৪ জন ডিলার এবং ১৮৭টি ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে। প্রতিটি ডিলার তিন কিস্তিতে সব পণ্য পাবেন এবং মানুষ তাদের কাছ থেকে নির্দিষ্ট এই পণ্যগুলো কিনবেন।

এছাড়াও সারাদেশে ১০টি খুচরা বিক্রয় কেন্দ্র থেকে কার্যক্রম চালানো হবে। এর মধ্যে ঢাকা শহরে তিনটি এবং বাকি সাতটি বিভাগীয় শহরগুলোয়।

ঢাকায় ৩৫টি, চট্টগ্রামে ১০টি, প্রতিটি বিভাগীয় শহরে পাঁচটি এবং প্রত্যেকটি জেলা শহরে দু’টি স্থানে ট্রাকে করে পণ্য বিক্রি করা হবে। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম