২০২১ সালের ফিয়াফ সম্মেলনের আয়োজক বাংলাদেশ

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৮ এপ্রিল ২০১৮, ০৯:২৫আপডেট : ২৮ এপ্রিল ২০১৮, ০৯:৩০

ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ফিল্ম আর্কাইভস (ফিয়াফ) ‘ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ফিল্ম আর্কাইভস’ (ফিয়াফ) এর ৭৭তম কংগ্রেস ঢাকায় অনুষ্ঠিত হবে। ফিয়াফ-এর ৭৪তম কংগ্রেসের সাধারণ অধিবেশনে বাংলাদেশ ২০২১ সালের সম্মেলনের আয়োজক দেশ নির্বাচিত হয়। নির্বাচনে বাংলাদেশ ৪৬-৩৭ ভোটে নেদারল্যান্ডের বিপক্ষে জয়লাভ করে। বৃহস্পতিবার চেক রিপাবলিকের রাজধানী প্রাগে এই ভোট অনুষ্ঠিত হয়।

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে ২০২১ সালে ফিয়াফ কংগ্রেস (সম্মেলন) ঢাকায় আয়োজনের ব্যাপারে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ গত কয়েক বছর ধরে অব্যাহত প্রচেষ্টা চালিয়ে আসছিল। ব্যাপক প্রচারণার ফলে এবার নেদারল্যান্ডের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশের বিজয় অর্জিত হয়।

স্বাধীনতার ৫০ বছর পূর্তির বছরে ঢাকায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক এ সম্মেলনে বিশ্বের ৭৫টি দেশের ৮৯টি পূর্ণ সদস্য এবং ৭৬টি সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। ১৯৮০ সালে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ফিয়াফের সদস্য হয়।

উল্লেখ্য, প্রাগে ৭৪তম ফিয়াফ কংগ্রেসে বাংলাদেশের চার-সদস্য বিশিষ্ট প্রতিনিধিদল বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। প্রতিনিধিদলে রয়েছেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবুয়াল হোসেন ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক শচীন্দ্রনাথ হালদার।

ফিল্ম আর্কাইভের মহাপরিচালক শচীন্দ্র নাথ হালদার এক বিবৃতিতে বাংলাদেশকে ফিয়াফের ৭৭তম কংগ্রেসের ‘আয়োজক দেশ’ নির্বাচিত করায় সংস্থার সব সদস্য এবং তথ্য মন্ত্রণালয় ও ফিল্ম আর্কাইভের কর্মী ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন, ‘আন্তর্জাতিক এ সম্মেলনের আয়োজক দেশ নির্বাচিত হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সক্ষমতার স্বীকৃতি মিলেছে। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ঢাকায় বিশ্বের সব আর্কাইভ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের মিলন ঘটাতে চায়। যথাযোগ্য মর্যাদায় ২০২১ সালে বাংলাদেশ আন্তর্জাতিক এ সম্মেলনের আয়োজন করবে।’ সূত্র: বাসস।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম