দুই কারণে রাজধানীতে বেড়েছে দুর্ঘটনা: সাঈদ খোকন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০১৮, ১৩:৫৯আপডেট : ২৮ এপ্রিল ২০১৮, ১৪:১২

অনুষ্ঠানে মেয়র সাঈদ খোকন দুই কারণে রাজধানীতে সড়ক দুর্ঘটনা বেড়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি)  মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, ‘সড়ক দুর্ঘটনার দু’টি কারণ, একটি চালকদের বেপরোয়া ও কাণ্ডজ্ঞানহীনভাবে গাড়ি চালানো। দ্বিতীয়ত, ছোট ছোট রাস্তার ছেলেরা বেপরোয়াভাবে বাস চালাচ্ছেন। যারা ঢাকা শহরে গাড়ি চালায় তাদের অধিকাংশের বয়সই ১২-১৪ বছরের মধ্যে। এদের অনেকের ড্রাইভিং লাইসেন্স নেই। তারা বেপরোয়াভাবে বাস চালাচ্ছেন। এ কারণেই দুর্ঘটনা ঘটছে।’

শনিবার (২৮ এপ্রিল) সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক ব্যবস্থাপনা ও নাগরিক উদ্বুদ্ধকরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান। ‘ক্লিন সিটি, ক্লিন বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে ডিএসসিসি ও স্কাউট’র যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) এবং দুর্যোগ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল, ডিএসসিসি’র প্রধান নির্বাহী খান বিলাল, স্থানীয় কাউন্সিলর এম এ হামিদ খান, কাউন্সিলর হাবিবুর রহমান মানিকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মেয়র বলেন, ‘বাসের চালক, হেলপারের আচরণে প্রতিনিয়ত যাত্রীরা হয়রানির শিকার হচ্ছেন। আমার মা-বোনেরা হয়রানি হচ্ছেন। এজন্য আমাদের আরও অনেক বেশি কঠোর হতে হবে। আমরা সমন্বিতভাবে এটাকে মোকাবিলা করতে চাই।’

অসচেতনতা সড়ক দুর্ঘটার অন্যতম কারণ উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের সচেতনতার অভাব রয়েছে। রাস্তায় চলাচলের সময় প্রায়ই দেখি মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছেন। অনেকের কানে হেডফোন বা ব্লু-ট্রুথ থাকে। এতে দুর্ঘটনা ঘটছে। এজন্য নগরবাসীকে সচেতন হতে হবে।’

মেয়র বলেন, ‘সড়ক দুর্ঘটনা আমরা সমন্বিতভাবে মোকাবিলা করতে চাই। দুর্ঘটনা রোধে কঠোরভাবে আইন প্রয়োগ করতে চাই। সিটি করপোরেশনের পক্ষ থেকে মাঝে মাঝে মোবাইল কোর্টও পরিচালনা করা হয়। সড়ক দুর্ঘটনায় মৃত্যু,  আহত,  নিহতের সংখ্যা অনেক বেশি। সেটা অনেকটাই আমাদের অগোচরে চলে যায়। সাম্প্রতিক সময়ে বেশ কিছু মর্মস্পর্শ ঘটনা আমাদের বিবেককে নাড়া দিয়েছে। কিছু দিন আগে দেখেছি দু’টি বাসের সংঘর্ষে আমাদের এক নিষ্পাপ নাগরিক হাত হারিয়েছেন। শেষ পর্যন্ত তার মৃত্যু হয়েছে। সড়ক দর্ঘটনা অত্যন্ত আশঙ্কজনক হারে বেড়ে গেছে। এটা উদ্বেগের বিষয়।’

অনুষ্ঠান শেষে মেয়র বাসচালক, পথচারী এবং রিকশাচালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

 

/এসএমএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক