যুবদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

রংপুর প্রতিনিধি
২৮ এপ্রিল ২০১৮, ১৪:৩৭আপডেট : ২৮ এপ্রিল ২০১৮, ১৪:৫৯

বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রংপুর জেলা যুবদলের বিক্ষোভ মিছিলে পুলিশি বাধার কারণে পণ্ড হয়ে গেছে। এর আগে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে যুবদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে মূল সড়কে আসার চেষ্টা করলে পুলিশ তাদের গতিরোধ করে। শনিবার এ ঘটনা ঘটে।

বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা কর্মসূচিকে বাধা দেওয়ায় যুবদল নেতাকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা এবং সেই মামলায় সাজা দেওয়ার ঘটনায় সরকারের স্বৈচারাচারী মনোভাবের প্রকাশ ঘটেছে। তাকে অবিলম্বে মুক্তি দেওয়া না হলে গণঅভুত্থানের মধ্য দিয়ে জনতাই তাকে মুক্ত করে আনবে। এর আগে সকাল থেকে বিপুল সংখ্যক পুলিশ পুরো বিএনপি কার্যালয় ঘিরে রাখে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম