সকালেই রাত নেমেছিল ঢাকায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০১৮, ০৯:২৮আপডেট : ২৯ এপ্রিল ২০১৮, ১২:২৭

সকালে এমনই কালো মেঘ জমেছিল ঢাকার আকাশে, ছবি: আনামেশ আনাম ভোর থেকেই রাজধানী ঢাকার আকাশ মেঘলা ছিল। সকাল সাড়ে ৭টার দিকে ছিটেফোঁটা বৃষ্টি পড়তে শুরু করে। আর ৮টা বাজতেই চারপাশ অন্ধকার হয়ে আসে। অবস্থা দেখে বোঝা যাচ্ছিল না দিন নাকি রাত। এর কিছুক্ষণ পরেই দমকা হাওয়ার সঙ্গে শুরু হয় বজ্রসহ বৃষ্টি ও ঝড়। ঝড়ো হাওয়া আর ব্জ্রপাতের আওয়াজে কান পাতা দায়।

সকালে রাত নেমেছিল ঢাকায়

রবিবার (২৯ এপ্রিল) সকালের কালবৈশাখীর আঘাতে রাজধানীর বিভিন্ন এলাকায় গাছে উপড়ে গেছে বলে জানা গেছে। কোথাও কোথাও শিলা বৃষ্টি হয়েছে। সকাল সকাল ঝড়-বৃষ্টির কারণে অফিসগামী লোকজনকে বিড়ম্বনায় পড়তে হয়েছে।

সকালেই রাত নেমেছিল ঢাকায় দুপুরের আগেই আবার ঝড়ের আশঙ্কা প্রকাশ করেন আব হাওয়াবিদ বজলুর রশিদ। তিনি জানান, দুপুরের আগে আবারও বৃষ্টি হতে পারে। সকালে বৃষ্টির পরিমাণ ছিল ৫০ মিলিমিটার। বাতাসের গতিবেগ ছিল ৬৩ কিলোমিটার।

সকালেই রাত নেমেছিল ঢাকায়

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, কুমিল্লা ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে অস্থায়ীভাবে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বা আরও অধিক বেগে কালবৈশাখী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বিছিন্নভাবে কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

/এসএনএস/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম