বিশেষ নিয়োগের মাধ্যমে প্রতিবন্ধীদের চাকরির ব্যবস্থা করা হবে: মেনন

ঝালকাঠি প্রতিনিধি
২৯ এপ্রিল ২০১৮, ১১:৩২আপডেট : ২৯ এপ্রিল ২০১৮, ১১:৪২

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন রাশেদ খান মেনন সমাজ কল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ‘ছাত্রদের আন্দোলনের কারণে প্রধানমন্ত্রী সব কোটা বাদ দেওয়ার ঘোষণা দিলেও প্রতিবন্ধীদের জন্য আদালা নিয়োগের ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন তিনি। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে বিশেষ নিয়োগের মাধ্যমে তাদের প্রতিষ্ঠিত করা হবে।’

শনিবার (২৮ এপ্রিল) ঝালকাঠির কাঠালিয়া উপজেলার পশ্চিম শৌলজালিয়ায় সুইড স্বাধীন বাংলা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন।

তিনি বলেন, ‘সাধারণ অলিম্পিকে আমরা গোল্ড মেডেল আনতে পারিনি। কিন্তু প্রতিবন্ধীদের অলিম্পিকে গোল্ড মেডেল পেয়েছি, তারা দেশের গৌরব বাড়িয়েছে। সুতরাং প্রতিবন্ধীরা দেশের বোঝা কিম্বা অভিশাপ নয়।’

বিশেষ নিয়োগের মাধ্যমে প্রতিবন্ধীদের চাকরির ব্যবস্থা করা হবে: মেনন মন্ত্রী আরও বলেন, চাকরি দেওয়ার নাম করে অনেক প্রতিষ্ঠান প্রতিবন্ধীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করেছে। প্রতিবন্ধীদের নিয়ে কাউকে বাণিজ্য করতে দেওয়া হবে না।

কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. শরীফ মুহম্মদ ফয়েজুল আলমের সভাপতিত্ব বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক দেলোয়ার হোসেন মাতুব্বর, ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর শাখার সভাপতি আবুল হোসাইন, সমাজসেবা উপ-পরিচালক রুহুল আমীন শেখ।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম