রোহিঙ্গা ইস্যু হারিয়ে যেতে দেবে না নিরাপত্তা পরিষদ

শেখ শাহরিয়ার জামান
২৯ এপ্রিল ২০১৮, ২০:১৮আপডেট : ৩০ এপ্রিল ২০১৮, ১০:৫০

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দল রোহিঙ্গা ইস্যুটিকে হারিয়ে যেতে দেবে না জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। একইসঙ্গে এখনই সংস্থাটি কোনও সিদ্ধান্ত  নিতেও প্রস্তুত নয়। সংস্থাটি মিয়ানমারের বিরুদ্ধে অবরোধও আরোপ করবে না। তবে মিয়ানমারকে আহ্বান জানাবে এই সমস্যা সমাধানের জন্য।

নিরাপত্তা পরিষদের বর্তমান চেয়ার পেরুর প্রতিনিধি গুস্তাভো মেজা কোয়াদ্রা বলেন, ‘আমরা এখানে এসেছি রোহিঙ্গা  সমস্যা সমাধানে নিরাপত্তা পরিষদ কীভাবে ভূমিকা রাখতে পারে, এই বিষয়টি সম্পর্কে জানতে।’ তিনি আরও বলেন, ‘আমরা রাখাইনে যাবো। সেখান থেকে নিউ ইয়র্কে ফিরে বিষয়টির মূল্যায়ন করবো। এরপর পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করবো।’

প্রসঙ্গত, ২৫ আগস্ট রাখাইনে রোহিঙ্গাদের ওপর নির্যাতন শুরু হওয়ার আট মাস পরে নিরাপত্তা পরিষদের একটি দল বাংলাদেশ ও মিয়ানমার সফর করলো।

মিয়ানমারের বিরুদ্ধে অবরোধের বিষয়ে কুয়েতের প্রতিনিধি মনসুর আল উতাইবি বলেন, ‘এর কোনও দ্রুত সমাধান নেই। আমাদের এমন আশা করা উচিত হবে না দ্রুত মিয়ানমারের বিরুদ্ধে অবরোধ আরোপের সিদ্ধান্ত নেবে নিরাপত্তা পরিষদ।’ তিনি আরও বলেন, ‘আমরা শুধু মিয়ানমারকে বলতে চাই, তারা যেন আন্তর্জাতিক আইন মেনে চলে এবং মানবাধিকার পালনের যে প্রতিশ্রুতি দিয়েছে, সেটি বাস্তবায়ন করে।’

কাজাখস্তানের প্রতিনিধি বলেন, ‘আমার কাছে মনে হচ্ছে, এখানে সবাই একটি দ্রুত সিদ্ধান্ত চাচ্ছে, যেন  আগামীকাল পরিস্থিতির উন্নতি হয়। আমি শুধু এটুকু বলতে চাই, এই মুহূর্তে কোনও সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা প্রস্তুত নই। কারণ, আমরা এখন তথ্য সংগ্রহ করছি। তারপর সবাই আলোচনা করবো। এরপর সিদ্ধান্ত  নেব।’ তিনি আরও বলেন, ‘জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদলের এখানে আসা এবং ক্যাম্প পরিদর্শন করা প্রমাণ করে এটি শক্ত অবস্থা। এই বিষয়টি আমাদের মনোযোগের বাইরে থাকবে না।’

এ সফর থেকে তারা কী পেলো—এমন প্রশ্নের জবাবে পেরুর প্রতিনিধি বলেন, ‘আমরা এখানে যে বিশাল মানবিক বিপর্যয় হচ্ছে, সেই বিষয়ে অনুভব করতে পেরেছি।’

উল্লেখ্য, এক মিলিয়নের বেশি রোহিঙ্গা বিভিন্ন সময়ে রাখাইন থেকে পালিয়ে এসে আশ্রয় নিয়েছে বাংলাদেশে। ২০১৭ সালের ২৫ আগস্টের পর এ পর্যন্ত সাত লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে।

 

/এমএনএইচ/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম