জুলাইয়ে চালু হচ্ছে অটিজম একাডেমি

এসএম আববাস
০২ মে ২০১৮, ২৩:৪৬আপডেট : ০৩ মে ২০১৮, ১৫:৩২

স্কুলে অটিস্টিক শিশু (ফাইল ছবি)

আগামী জুলাই মাসের শেষ নাগাদ চালু হতে যাচ্ছে ‘ন্যাশনাল একাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরো-ডেভেলপমেন্ট ডিজঅ্যাবিলিটিস (এনএএএনডি)’ একাডেমি। অটিস্টিক শিশুদের মূলধারার শিক্ষায় নিয়ে আসতেই এ সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, অধিগ্রহণ জটিলতাসহ নানা কারণে রাজধানীর মহাখালীতে একাডেমি চালু করা সম্ভব হয়নি। পরে রাজধানীর পূর্বাচলে তিন দশমিক ৩৩ একর জমিতে অটিজম একাডেমি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে অবকাঠামো নির্মাণে জটিলতা তৈরি হওয়ার কারণেই ভাড়াবাড়িতে চালু করা হচ্ছে একাডেমিটি।

সূত্র আরও জানায়, প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভিত্তিক প্রকল্প ‘ন্যাশনাল অ্যাকাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরো-ডেভেলপমেন্ট ডিজঅ্যাবলিটিজ’ যথাসময়ে বাস্তবায়নের জন্য প্রকল্প সংশোধন করে অস্থায়ীভাবে একাডেমি চালুর সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। এ নিয়ে মন্ত্রণালয় প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরকে (মাউশি) ইতোমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে। ন্যাশনাল স্ট্যাটেজিক প্ল্যান ফর নিউরো-ডেভেলপমেন্ট ডিজঅর্ডার দ্রুত বাস্তবায়নে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, একটি স্বয়ংসম্পূর্ণ একাডেমি স্থাপন করে মূলধারার শিক্ষাব্যবস্থার সঙ্গে অটিস্টিক শিশুদের পরিচিত করানো, ভোকেশনাল ট্রেনিংয়ের মাধ্যমে তাদের আত্মবিশ্বাসী করা, আবাসিক সুবিধা, চিকিৎসা ও অন্যান্য সুবিধা নিশ্চিত করা ও প্রশিক্ষণ দেওয়াই হলো এই একাডেমির লক্ষ্য।

মন্ত্রণালয়ের তথ্যমতে,  অটিজম ও স্নায়ু বিকাশজনিত সমস্যাবিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন গত বছরের ২৭ ডিসেম্বর একটি সভা করেন। অটিস্টিক শিশুরা বিশেষায়িত স্কুলে পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া শেষে ষষ্ঠ শ্রেণি থেকে যেন দ্রুত একীভূত (ইনক্লুসিভ) শিক্ষায় যুক্ত হতে পারে, সেজন্য দেশের আট বিভাগে ইনক্লুসিভ শিক্ষার জন্য আটটি শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচন করা হয়। এই আট শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলক কাজ চলবে। পরে দেশের প্রতিটি জেলা-উপজেলায় পর্যায়ক্রমে এ শিশুদের একীভূত শিক্ষার আওতায় নিয়ে আসবে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম-সচিব (মাধ্যমিক) সালমা জাহান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জমি অধিগ্রহণ ও মামলার কারণে অবকাঠামো নির্মাণে দেরি হচ্ছে। এ জন্য ডিপিপি সংশোধন করে ভাড়াবাড়িতে একাডেমি চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।’

ন্যাশনাল অ্যাকাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরো-ডেভেলপমেন্ট ডিজএ্যাবলিটিজ প্রকল্প পরিচালক অধ্যাপক সালমা বেগম বাংলা ট্রিবিউনকে আরও বলেন, ‘গত ২ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে ন্যাশনাল স্ট্র্যাটেজিক প্ল্যান ফর নিউরো-ডেভেলপমেন্ট ডিজঅর্ডার দ্রুত বাস্তবায়ন অগ্রগতি নিয়ে বৈঠক হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ভাড়াবাড়িতে একাডেমি চালু করা হবে। তবে তার আগে প্রকল্প প্রস্তাবনা সংশোধন করতে হবে। কারণ প্রকল্পে বাসা ভাড়ার কোনও বরাদ্দ নেই। তাই ভাড়া মেটাতে ডিটেইল প্রকল্প প্ল্যান (ডিপিপি) সংশোধন করতে হবে।’

কবে নাগাদ এই একাডেমি চালু হতে পারে, এমন প্রশ্নের জবাবে অধ্যাপক সালমা বেগম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ডিপিপি সংশোধন করার পর জুলাই মাসের শেষ দিকে চালু করা হবে।’

উল্লেখ্য, ২০১৪ সালের ৮ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ‘স্টাবলিশমেন্ট অব অটিস্টিক একাডেমি প্রজেক্ট’ জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটি (একনেক) অনুমোদন দেয়। এ প্রকল্পের ব্যয় নির্ধারণ করা হয় ৫৪ কোটি ১০ লাখ ৯১ হাজার টাকা। সরকারের নিজস্ব অর্থায়নে ২০১৬ সালের মধ্যে এ একাডেমির নির্মাণকাজ শেষ করার কথা ছিল।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম