প্রীতিলতার জীবনী থেকে শিক্ষা নিতে হবে: শিরীন শারমিন চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০১৮, ১৭:২৫আপডেট : ০৫ মে ২০১৮, ১৭:২৭

স্পিকার শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রীতিলতার জীবনী থেকে আমাদের শিক্ষা নিতে হবে। প্রীতিলতার শেষ চিঠি থেকে অনেক কিছুই শেখার আছে। শনিবার (৫ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ভোরের কাগজ ও প্রীতিলতা ট্রাস্ট-এর উদ্যোগে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘প্রত্যেক নারী তার নিজের অধিকার প্রতিষ্ঠা করতে পারেন, সে অধিকার প্রতিষ্ঠা করার জন্য নিজে থেকে সংগ্রাম করেন।’
প্রীতিলতা পরাধীনতা থেকে মুক্ত হতে মৃত্যুকে আলিঙ্গন করে স্বাধীনতার জন্য লড়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের স্বাধীন বাংলাদেশ গৌরবোজ্জ্বল ইতিহাসের অধিকারী আমরা বাঙালি, এই স্বাধীনতার জন্য আমাদের অনেক মূল্য দিতে হয়েছে। অনেক জীবন অনেক ত্যাগ স্বীকার করে তারপর আমরা স্বাধীনতা পেয়েছি। পরাধীনতা থেকে মুক্ত হতে মৃত্যুকে আলিঙ্গন করে স্বাধীনতার জন্য লড়েছেন প্রীতিলতা।’

নারীদের বিসর্জন থেকে আমাদের শিক্ষা নিতে হবে মন্তব্য করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান আজীবন লড়েছেন এদেশের মানুষের মুক্তির জন্য এবং আমাদের এই দেশে স্বাধীনতার জন্য যেসব নারী লড়েছেন, জীবন বিসর্জন দিয়েছেন তাদের সবার জীবনে থেকে আমাদের শিক্ষা নিতে হবে।’

বাংলার নারীরা কোনও কাজে কখনও পিছপা হননি উল্লেখ করে তিনি বলেন, ‘এই যে নারীদের নেতৃত্ব আমাদের স্বাধীনতা সংগ্রামে,ভাষা আন্দোলনে তাদের যে অংশগ্রহণ এর পেছনে সবচেয়ে বেশি যেটা কাজ করে সেটা হচ্ছে আত্মপ্রত্যয়। একজন নারী এগিয়ে আসার ক্ষেত্রে তার সবচেয়ে বড় শক্তি হচ্ছে আত্মপ্রত্যয়। যেটা আমরা প্রীতিলতার জীবনী থেকে দেখতে পাই।’

/এসও/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম