রোহিঙ্গাদের সমর্থনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ: ওআইসি মহাসচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০১৮, ১৯:৪৫আপডেট : ০৫ মে ২০১৮, ১৯:৫৮





ইউসেফ বিন আহমাদ আল-ওথাইমিন (ছবি- সংগৃহীত) ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ইউসেফ বিন আহমাদ আল-ওথাইমিন বলেছেন, রোহিঙ্গাদের সমর্থনের জন্য তার সংস্থা আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যায়ে সম্ভাব্য সব ধরনের চেষ্টা চালাতে প্রতিশ্রুতিবদ্ধ। শনিবার (৫ মে) ওআইসির ৪৫তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে তিনি এ প্রতিশ্রুতির কথা জানান।
এদিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনব্যাপী ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের এ সম্মেলনের উদ্বোধন করেন।
ইউসেফ বিন আহমাদ আল-ওথাইমিন বলেন, ‘রোহিঙ্গা বিষয়টি সবসময় ওআইসিতে আলোচিত হয়েছে, বিশেষ করে গত আগস্টের পর এটি জোরালোভাবে আলোচনায় আসে।’
তিনি বলেন, ‘সেই সময়ে মিয়ানমার কর্তৃপক্ষ চক্রান্ত করে মুসলিম জনগোষ্ঠীকে উৎখাত করার প্রয়াস নেয় এবং এ কারণে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়।’
ওআইসি মহাসচিব বলেন, ‘আমি আশা করি আগামীকালের (রবিবার) রেহিঙ্গা বিষয়ক বৈঠকে এমন কিছু সুপারিশ করা হবে যাতে করে তাদের নায্য অধিকার প্রতিষ্ঠায় তা সহায়তা করে।’
নির্বাচনে বাংলাদেশের হার
এদিকে শনিবার ওআইসির সম্মেলনের প্রথমদিনে এশিয়া গ্রুপের অ্যাসিসট্যান্ট সেক্রেটারি জেনারেল নির্বাচনে বাংলাদেশ হেরে গেছে।
বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় সচিব কামরুল আহসান ৬-১২ ভোটে কাজাখস্থানের প্রার্থী আসকার মুসিনোভের কাছে পরাজিত হন।
এশিয়া গ্রুপে মোট ভোটার সংখ্যা ১৮। দেশগুলো হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান, মালদ্বীপ, আফগানিস্তান, ব্রুনেই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তুরস্ক, ইরান, সুরিনাম, গায়ানা, আলবেনিয়া, কাজাখস্তান, আজারবাইজান, কিরগিজ রিপাবলিক, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান।

 

/এসএসজেড/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান