সরকারি হলো আরও ১২ মাধ্যমিক বিদ্যালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০১৮, ১৭:৩৫আপডেট : ০৭ মে ২০১৮, ১৭:৩৭

শিক্ষা মন্ত্রণালয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী আরও  ১২টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করা হয়েছে। সোমবার (৭ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ বিষয়ে আদেশ জারি করা হয়।

এর আগে গত ১১ এপ্রিল ২১টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করা হয়।

সোমবার সরকারি হওয়া ১২টি বিদ্যালয় হলো— সিলেটের বালাগঞ্জ উপজেলার ডি.এন. উচ্চ বিদ্যালয়, বিশ্বনাথের রামসুন্দর অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়, নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার কিশোরীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয়, নওগাঁর আত্রাই উপজেলার আহসান উল্লাহ মেমোরিয়াল মডেল উচ্চ বিদ্যালয়, কুষ্টিয়ার খোকসা উপজেলার খোকসা পাইলট মাধ্যমিক বিদ্যালয়, সাতক্ষীরার দেবহাটা উপজেলার দেবহাটা বি.বি.পি ইনস্টিটিউশন, নড়াইলের লোহাগড়া উপজেলার লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আলমডাঙ্গা বহুমুখী মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শৈলকুপা পাইলট উচ্চ বিদ্যালয় এবং খুলনার রূপসা উপজেলার কাজদিয়া উচ্চ বিদ্যালয়।

২০১৬ সালের ২১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছিলেন, যেসব জেলা ও উপজেলায় সরকারি স্কুল ও কলেজ নেই, সেসব জেলা ও উপজেলায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করা হবে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী এসব বিদ্যালয়কে সরকারি করার আদেশ জারি করা হলো।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম