প্রতিবন্ধীদের নিয়োগে বিশেষ ব্যবস্থা রাখার দাবি সমাজকল্যাণমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০১৮, ১৮:৫০আপডেট : ০৭ মে ২০১৮, ১৮:৫৭

রাশেদ খান মেনন সরকারি চাকরিতে প্রতিবন্ধীদের নিয়োগে বিশেষ ব্যবস্থা রাখার দাবি জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেছেন, সমাজে প্রতিবন্ধীদের প্রতিষ্ঠিত এবং সাবলম্বী করতে দেশের প্রতিটি বিভাগে একটি করে ট্রেনিং সেন্টারের ব্যবস্থা করা দরকার। পাশাপাশি চাকরিতে প্রতিবন্ধীদের নিয়োগের ব্যাপারে বিশেষ ব্যবস্থা নিতে হবে।

সোমবার (৭ মে) রাজধানীর আগারগাঁওয়ের সমাজসেবা ভবনে ‘দৃষ্টি প্রতিবন্ধী জনগোষ্ঠীর মূলধারায় সম্পৃক্তির সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক কর্মশালায় তিনি এ দাবি তোলেন।
রাশেদ খান মেনন বলেন, ‘প্রতিবন্ধীদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে সচেতনতা বাড়াতে হবে। তথ্যপ্রযুক্তিতে দৃষ্টি প্রতিবন্ধীদের দক্ষতা রয়েছে, তারা যদি এ সেক্টরে আরও দক্ষ হয়ে উঠতে পারে তাহলে আমরা ১ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবো।’
কর্মশালার শুরুতে সমাজসেবা অধিদফতরের পরিচালক (প্রতিষ্ঠান) ও সরকারের যুগ্মসচিব মো. আব্দুল্লাহ আল মামুন ধারণাপত্র উপস্থাপন করেন। পরে দৃষ্টি প্রতিবন্ধীদের সরকারি-বেসরকারি বিভিন্ন চাকরিতে যোগদান সহজ করার জন্য সুপারিশ করা হয়। পাশাপাশি উদ্যোক্তা হিসেবে সুদমুক্ত ঋণসহ তাদের জন্য প্রশিক্ষণ এবং সহায়ক পরিবেশ সৃষ্টিতে সরকারকে প্রতি অনুরোধ জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নূরুল কবির। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন সমাজসেবা অধিদফতরের অতিরিক্ত সচিব আবু মোহাম্মদ ইউসুফ, বাংলাদেশ সমাজসেবা অফিসার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব সাফায়েত হোসেন তালুকদার, বেসরকারি সংস্থার প্রতিনিধিদের মধ্যে মনসুর আহমেদ চৌধুরী, আলী হোসেন প্রমুখ।

/এসএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম