দেশের সব পৌরসভা ডিজিটাল হচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০১৮, ১৬:৩৬আপডেট : ০৮ মে ২০১৮, ১৬:৪৬

সমঝোতা স্মারক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মোস্তাফা জব্বার

দেশের সব পৌরসভাকে ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) দেশের ১০টি পৌরসভায় ‘ডিজিটাল মিউনিসিপালিটি সার্ভিসেস সিস্টেম ডেভেলপমেন্ট’ নামে পাইলট প্রকল্প চালু করছে। বিসিসির ‘ডিজিটাল বাংলাদেশের জন্য ই-গভর্নমেন্ট মাস্টার প্ল্যান প্রণয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

ডিজিটাল মিউনিসিপালিটি সার্ভিসেস সিস্টেম ডেভেলপমেন্ট প্রকল্প বাস্তবায়নের জন্য গতকাল সোমবার (৭ মে) বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সভাকক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, এটুআই এবং কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোইকা) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মোস্তাফা জব্বার বলেন, ‘পাইলট প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশের ১০টি পৌরসভার নাগরিকরা সংশ্লিষ্ট পৌরসভাগুলোর চারটি সেবা স্মার্টফোন অ্যাপসের মাধ্যমে অনলাইন থেকে পাবেন। পাইলট প্রকল্পের আওতায় অনলাইন হোল্ডিং ট্যাক্স ও ওয়াটার বিলিং সার্ভিসেস, অনলাইন কাউন্সিলর সার্টিফিকেট সার্ভিসেস, অটোমেটেড প্রোপার্টি ম্যানেজমেন্ট সার্ভিসেস এবং ই-ট্রেড লাইন্সেস সার্ভিসেস বাস্তবায়ন করা হবে।’

মন্ত্রী আরও বলেন, ‘এটি একটি ঐতিহাসিক মুহূর্ত, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে ও জনগণের দোড়গোড়ায় ডিজিটাল সেবাগুলো পৌঁছে দেওয়ার উদ্দেশে আমরা যে কাজ করছি, ডিজিটাল মিউনিসিপালিটি সার্ভিসেস সিস্টেম ডেভেলপমেন্ট তারই প্রতিফলন। প্রাথমিকভাবে ১০টি পৌরসভায় শুরু করছি, যা ভবিষ্যতে সারাদেশের সব পৌরসভায় চালু করার পরিকল্পনা রয়েছে।’

পাইলট প্রকল্পে থাকা পৌরসভাগুলো হলো– গোপালগঞ্জের গোপালগঞ্জ পৌরসভা, টুঙ্গিপাড়া পৌরসভা, রংপুরের পীরগঞ্জ পৌরসভা, ফরিদপুর পৌরসভা, ময়মনসিংহ পৌরসভা, ঝিনাইদহ পৌরসভা, নাটোরের সিংড়া পৌরসভা, নাটোর পৌরসভা, লক্ষীপুরের রামগতি পৌরসভা, নারায়ণগঞ্জের তারাবো পৌরসভা।

সমঝোতা স্মারকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মো. মামুন-আল-রশীদ, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. মাহবুব হোসেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে এটুআই প্রকল্প পরিচালক মো. মোস্তাফিজুর রহমান এবং কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা) বাংলাদেশ অফিসের কান্ট্রি ডিরেক্টর জো হেন-জু  স্বাক্ষর করেন।

 

/সিএ/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক