বস্ত্র ও পাটকলগুলোর আধুনিকায়নে সহায়তা করবে চীন

বাংলা ট্রিবিউন ডেস্ক
১০ মে ২০১৮, ০৯:৩১আপডেট : ১০ মে ২০১৮, ০৯:৪১

বস্ত্র ও পাট মন্ত্রণালয় বাংলাদেশের বস্ত্র ও পাটকলগুলোকে আধুনিকায়ন করার প্রস্তাব দিয়েছে চায়না সিটিইএক্সআইসি করপোরেশন। পাশাপাশি বস্ত্র ও পাটকলগুলোর আধুনিকায়নের জন্য আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে প্রতিষ্ঠানটি।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অফিস কক্ষে বুধবার মন্ত্রণালয়ে সচিব ফয়জুর রহমান চেীধুরীকে চীনের ব্যবসায়িক প্রতিনিধিদল এ প্রস্তাব দিয়েছেন।

প্রতিনিধি দলের এ প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সচিব জানান, বাংলাদেশর পাটশিল্পের উন্নয়নে এ প্রস্তাব খুবই ইতিবাচক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বৈঠকে সচিব বলেন, প্রধানমন্ত্রী বস্ত্র ও পাট মন্ত্রণালয় পরিদর্শনকালে প্রদত্ত নিদের্শনা বাস্তবায়ন করতে পাটকলগুলোর পুরনো মেশিন বাদ দিয়ে আধুনিক মেশিন বসানো হবে। পাশাপাশি বন্ধ মিলগুলো পুনরায় চালু করার পদক্ষেপ নিচ্ছে সরকার।

এসময় চীনের ব্যবসায়িক প্রতিনিধিদলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন চায়না সিটিইএক্সআইসি করপোরেশনের প্রেসিডেন্ট হু বাও লিন, ভাইস প্রেসিডেন্ট হুয়াং লিয়ান স্যাং, জেনারেল ম্যানেজার ওয়াং ঝ্যাং চাও, লুই বিন,কু বি এবং ডেপুটি জেনারেল ম্যানেজার সিয়াও পিং।

এছাড়া, বিজেএমসি’র চেয়ারম্যান ড. মাহমুদুল হাসান, বস্ত্র অধিদফতরের মহাপরিচালক ইসমাইল হোসেন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হুসনুল মাহমুদ এসময় উপস্থিত ছিলেন। খবর বাসস।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম