‘ডিসেম্বরের মধ্যে শতভাগ সরকারি স্কুলে মিড ডে মিল’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০১৮, ০৯:০৬আপডেট : ১০ মে ২০১৮, ০৯:৫০

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান (ফাইল ছবি) প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, ‘এক সময় শিশুদের স্কুলে বিস্কুট খাওয়ানো হতো। কিন্তু অনেক গবেষণা করে বিশেষজ্ঞরা বললেন, শিশুদের পেটে ভারি খাবার না পড়লে তাদের পড়াশোনায় মনোযোগ আসে না। ক্লাসে বসতে পারে না। তাই অনেক চিন্তা করে দেখলাম কীভাবে তাদের পেটে ভারি খাবার দেওয়া যায়। সেই চিন্তার ফলেই আমরা বললাম মায়েদের তার নিজ সন্তারের জন্য স্কুলে খাবার আনতে হবে। এভাবেই এখন দেশের প্রায় ৯০ শতাংশ সরকারি স্কুলে মিড ডে মিল হিসেবে নিজ সন্তানের জন্য স্কুলে ভারি খাবার পৌঁছে দিচ্ছেন মা।’ তিনি আরও বলেন, ‘আগামী ডিসেম্বরের মধ্যে শতভাগ সরকারি স্কুলে এই কার্যক্রম চালু করতে সফল হবো।’

বুধবার বিকালে রাজধানীর এলজিআরডি ভবনে গণসাক্ষরতা অভিযানের উদ্যোগে করা এক গবেষণা প্রতিবেদন উপস্থাপনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মোস্তাফিজুর রহমান বলেন, ‘পড়ালেখায় মনোযোগী ও স্কুলমুখী করতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এই মিড ডে মিল চালু করা হয়েছে। শিশুদের মায়েরা তাদের সন্তানদের জন্য টিফিন বাটিতে খাবার নিয়ে স্কুলে এসে এক সঙ্গে বসে খাচ্ছেন। এতে করে ওই শিশুর সঙ্গে মায়ের আন্তরিকতাও আরও বাড়ছে। যারা ব্যস্ত মা তারা স্কুলে আসার আগেই সেই খাবার সন্তানকে দিয়ে দিচ্ছেন। প্রথমে আমরা দুটি জেলার প্রাথমিক স্কুলে মিডডে মিল চালু করেছিলাম। বর্তমানে সারাদেশের ৯০ শতাংশ স্কুলে চালু হয়ে গেছে। এ বছরের ডিসেম্বর থেকে শতভাগ স্কুলে মিডডে মিল চালু করা হবে।’

গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি বিভাগের সচিব আলমগীর, ঢাকা আহসানিয়া মিশনের সভাপতি কাজী রফিকুল আলম, ব্রিটিশ হাই কমিশনের বাংলাদেশের ডিএফআইডি প্রধান জানে এডমনসন প্রমুখ।

/আরএআর/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের