গ্রাউন্ড সিস্টেমে ত্রুটি থাকায় স্যাটেলাইট উৎক্ষেপণ হয়নি: বিটিআরসি চেয়ারম্যান

হিটলার এ. হালিম, অরল্যান্ডো, ফ্লোরিডা থেকে
১১ মে ২০১৮, ১৮:৫০আপডেট : ১১ মে ২০১৮, ১৮:৫২

ব্ক্তব্য রাখছেন বিটিআরসি’র চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ রকেট ঠিক ছিল, স্যাটেলাইটও ঠিক ছিল। উৎক্ষেপণের একেবারে চূড়ান্ত পর্বে এসে গ্রাউন্ড সিস্টেমে সমস্যা হওয়ায় আকাশে উড়তে পারেনি স্যাটেলাইট বঙ্গবন্ধু-১। এ তথ্য জানিয়েছেন বিটিআরসি’র চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ।

স্যাটেলাইটের উৎক্ষেপণ স্থগিত হওয়ার পর বৃহস্পতিবার (১০ মে) রাতে হিলটন হোটেলে এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব তথ্য জানান। এ সময় আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উপস্থিত ছিলেন।

বিটিআরসি’র চেয়ারম্যান বলেন, ‘গ্রাউন্ড সিস্টেমে ত্রুটিজনিত কারণে আজ  (১০ মে) স্যাটেলাইট উৎক্ষেপণ হয়নি। পুরো বিষয়টি কম্পিউটার নিয়ন্ত্রিত। কম্পিউটার ইতিবাচক সংকেত না দেওয়ায় উৎক্ষেপণ স্থগিত করা হয়। শুক্রবার (১১ মে) নির্ধারিত সময়ে উৎক্ষেপণের চেষ্টা করা হবে।’

নতুন ঘোষণা অনুযায়ী শুক্রবার (১১ মে) যুক্তরাষ্ট্রের সময় বিকাল ৪টা ১৪ মিনিটে (বাংলাদেশ সময় রাত ২টা ১৪ মিনিটে) আবারও স্যাটেলাইট উ্ৎক্ষেপণের চেষ্টা করবে স্পেসএক্স।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক