খুলনা সিটি নির্বাচনে ‘অনিয়ম ও সহিংসতা’ তদন্তের আহ্বান মার্কিন রাষ্ট্রদূতের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০১৮, ১৯:০৮আপডেট : ১৬ মে ২০১৮, ১৯:১১

মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ‘অনিয়ম ও সহিংসতা’র খবরে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট। একইসঙ্গে তিনি ‘অনিয়ম ও সহিংসতা’ তদন্তের আহ্বান জানিয়েছেন।

বুধবার (১৬ মে) বিকালে পররাষ্ট্র সচিব এম শহিদুল হকের ইউএসএআইডি প্রশাসক মার্ক গ্রিনের সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।

মার্শিয়া ব্লুম বার্নিকাট বলেন, ‘নির্বাচনে সবাই অংশ নিয়েছে –এটা খুশির বিষয়। তবে অনিয়ম, ভয় দেখানো এবং আরও খারাপ জিনিস সহিংসতার খবরে আমরা হতাশ হয়েছি। আমরা চাই, এসব ঘটনার স্বচ্ছ ও পূর্ণ তদন্ত, যাতে ভবিষতে এমন ঘটনা আর না ঘটে।’

উল্লেখ্য, মঙ্গলবার (১৫ মে) কেসিসিতে প্রথমবারের মতো দলীয় প্রতীকে হওয়া নির্বাচনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে ৬৫ হাজার ৬০০ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক। নজরুল ইসলাম মঞ্জু ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৯ হাজার ২৫১ ভোট। তালুকদার খালেক পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৮৫১ ভোট। এদিন সকাল ৮টায় মহানগরীর ভোটকেন্দ্রগুলোয় একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। ২৮৯ কেন্দ্রের মধ্যে তিনটি কেন্দ্রে অনিয়মের কারণে ভোট স্থগিত হয়।

 

 

/এসএসজেড/এমএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম