আমি প্রেসের কাছে সহযোগিতা পাইনি, মাথাও ঘামাইনি: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০১৮, ১৪:০৮আপডেট : ১৭ মে ২০১৮, ১৪:২৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমার স্বদেশ প্রত্যাবর্তনের ৩৭ বছর হলো। এই দীর্ঘ সময়ে আমি প্রেসের কাছে কোনও সহযোগিতা পাইনি। এ ব্যাপারে মাথাও ঘামাইনি। সৎপথে থাকলে ফলাফল পাওয়া যায়।’ বৃহস্পতিবার (১৭ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সম্মেলনে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের বিরুদ্ধে সমালোচনা চলে আসছে। খুব কম গণমাধ্যমই আছে যারা সরকারের পজেটিভ বিষয়গুলো নিয়ে সংবাদ করে। নেগেটিভই বেশি। আমরা কারও কাছে দয়া-দাক্ষিণ্য চাই না। এটুকু দাবি করতেই পারি, আমরা যদি ভালো কাজ করি সেটা যেন ভালো করে প্রচার করা হয়। আমার স্বার্থে না, দলের স্বার্থে না, দেশের স্বার্থে এটা করবেন।’

তিনি বলেন, ‘পদ্মা সেতু নিয়ে কত পত্রিকা আমাদের বিরুদ্ধে দুর্নীতির কথা লিখেছিল। আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম দুর্নীতি প্রমাণ করার জন্য। কিন্তু পরে তো কোনও দুর্নীতি প্রমাণ করতে পারেনি। এসব মিথ্যা কথা বলা কি সংবাদপত্রের স্বাধীনতা? যারা এটা বলেছিল তাদের কী করা উচিত আপনারাই বলুন। এখন আমরা নিজেদের টাকায় পদ্মা সেতু বানাচ্ছি।’

অনলাইন গণমাধ্যম নীতিমালা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘অনলাইন গণমাধ্যম নীতিমালা হওয়া উচিত। সাইবার ক্রাইম নীতিমালা করছি ক্রাইম রোধ করার জন্য। আমি সাংবাদিকদের বলতে চাই, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।’

তিনি বলেন, ‘আমরা সাধ্যমতো সাংবাদিকদের সাহায্য করে থাকি। আমরা ১২ হাজারের বেশি সাংবাদিককে প্রশিক্ষণ দিয়েছি। আমরা ৯টা ভাষা দিয়ে অ্যাপ তৈরি করেছি। বিভিন্ন ভাষা শেখা সাংবাদিকদের দায়িত্ব।’ তিনি আরও বলেন, ‘সংবাদকর্মীরা যারা আমাদের পাশে রয়েছেন তাদের ধন্যবাদ জানাই। দাবি-দাওয়া ছাড়াই আমি কাজ করে দিয়েছি।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা জনগণের জন্য রাজনীতি করি, জনগণের ভোটের অধিকার আমরাই ফিরিয়ে এনেছি। এই দেশ আজ এগিয়ে যাচ্ছে। গণতন্ত্র আছে বলে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি। আমরা চার লাখ কোটি টাকার বাজেট দেওয়ার সক্ষমতা অর্জন করেছি। দুর্নীতির নিয়ে অনেকেই লেখালেখি করেছিল। কিন্তু কেউ আমাদের বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ করতে পারেনি। আমরা আমাদের নিজেদের টাকায় পদ্মা সেতু বানাচ্ছি। এই একটি ঘটনাই আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের মোড় ঘুরিয়ে দিয়েছে। আমরা কারও কাছে হাত পেতে চলবো না। আমরা নিজেদের পায়ে দাঁড়াতে পেরেছি।’

বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট উৎক্ষেপণের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আকাশ বিজয় করেছি। স্যাটেলাইট সম্পর্কে অনেকে বলেছেন, রকেট উড়লো, আমরা কী পেলাম। কিন্তু এর মাধ্যমে যে কী ধরনের উন্নয়ন হবে সেটা বোঝার সাধারণ জ্ঞান যদি তাদের না থেকে তাহলে তাদের দিয়ে এই দেশ কীভাবে চলবে আমার বোধগম্য নয়।’

আরও পড়ুন- ছাত্রলীগের শীর্ষ পদ প্রত্যাশী ৩২৩ প্রার্থীর সঙ্গে কথা বলবেন শেখ হাসিনা

/এসএসএ/এআর/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের