দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মাঠে নামছে ডিএসসিসি'র ৫ টিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০১৮, ১৪:৪০আপডেট : ১৭ মে ২০১৮, ১৫:৪৪

হাতিরপুল কাঁচাবাজার পরিদর্শন করেন মেয়র সাঈদ খোকন

রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে পহেলা রমজান থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পাঁচটি অঞ্চলে পাঁচটি টিম মাঠে নামবে বলে জানিয়েছেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। বৃহস্পতিবার রাজধানীর হাতিরপুল কাঁচাবাজার পরিদর্শনে এসে এ কথা জানান তিনি।

মেয়র সাঈদ খোকন বলেন, ‘রমজান মাসে পণ্যের দাম ক্রেতাসাধারণের নাগালে রাখতে ডিএসসিসির পাঁচটি অঞ্চলে পাঁচটি টিম অভিযান পরিচালনা করবে। বিক্রেতারা যাতে কোনোভাবেই বেশি দামে পণ্য বিক্রি করতে না পারে সেই লক্ষ্যে আমাদের টিম কাজ করবে।’

তিনি বলেন, ‘গত রমজানের তুলনায় আজ পর্যন্ত অধিকাংশ পণ্যের দাম কম রয়েছে। ২/৩ সপ্তাহ আগের চেয়ে বিভিন্ন পণ্যের দাম বাজারের কারণে ৫/১০ টাকা বেড়েছে। এই বর্ধিত মূল্যের চেয়েও রমজানে যদি কেউ বেশি দাম নেয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বাজার স্থিতিশীল রাখতে কাজ চলবে।’

তিনি আরও বলেন, ‘আমরা বাজার যাচাই করে দর ঠিক করে দিয়েছি। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম রাখার প্রবণতা সৃষ্টি হলে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের টিম ছাড়াও বাজার মনিটরিংয়ের জন্য আলাদাভাবে র‍্যাব-পুলিশ-ভোক্তা অধিকার সংস্থাও মাঠে থাকবে।’

এ সময় মেয়র হাতিরপুল বাজার ঘুরে ব্যবসায়ী-ক্রেতাদের সঙ্গে কথা বলে বাজারের খোঁজ-খবর নেন। বাজার পরিদর্শনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী খান মোহাম্মদ বিলাল, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. শেখ সালাউদ্দিনসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। 

/এসএস/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম