বাংলাদেশে বিনিয়োগ নিয়ে দক্ষিণ কোরিয়ায় সেমিনার

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ মে ২০১৮, ২০:৫৬আপডেট : ১৯ মে ২০১৮, ২১:০৮

সেমিনারে অংশগ্রহণকারীরা বাংলাদেশে বিনিয়োগ বিষয়ে প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ায় ‘বাংলাদেশ বিনিয়োগ সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ দূতাবাস এর আয়োজন করে।

তিন ঘণ্টাব্যাপী এ সেমিনারে বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী এম. আমিনুল ইসলাম, দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম, পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর মো. ফাইজুল্লাহ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ ও বেসরকারি খাতের বিভিন্ন সেক্টরের প্রতিনিধিরা এবং কোরিয়া প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা অংশ নেন।

দক্ষিণ কোরিয়ার চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাহী ভাইস চেয়ারম্যান জুন দং কিম, দক্ষিণ কোরিয়ার আমদানিকারক অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান হিউন মিয়ং কিম ও বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী দক্ষিণ কোরিয়ার বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেমিনারে উপস্থিত ছিলেন।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেমিনারে স্বাগত বক্তব্যে বিডার নির্বাহী চেয়ারম্যান ও বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের চিত্র এবং বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের দেওয়া সুযোগ সুবিধার কথা তুলে ধরেন। পরে বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের ওপর তিনটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

দক্ষিণ কোরিয়ার চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাহী ভাইস চেয়ারম্যান জুন দং কিম ও দক্ষিণ কোরিয়ার আমদানিকারক অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান হিউন মিয়ং কিম বাংলাদেশে বিনিয়োগে গভীর আগ্রহ দেখান।

পরে সেমিনারে উপস্থিত বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার বিভিন্ন সেক্টরের প্রতিনিধিরা বি-টু-বি সভায় নিজ নিজ সেক্টরের বিষয়ে মতবিনিময় করেন। সেমিনার শেষে বিডার নির্বাহী চেয়ারম্যান প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় করেন।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম