ভিশন ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে একযোগে কাজ করতে হবে: এইচ টি ইমাম

বাংলা ট্রিবিউন ডেস্ক
২০ মে ২০১৮, ১৬:৩০আপডেট : ২০ মে ২০১৮, ১৮:৩২

বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।

দেশকে স্বাবলম্বী ও স্বনির্ভর করতে এবং প্রধানমন্ত্রী ঘোষিত ভিশন ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে সকল বিসিএস ক্যাডার কর্মকর্তাকে একযোগে কাজ করার আহ্ববান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। তিনি বলেন, ‘বিসিএস ক্যাডাররা কোনও গোষ্ঠীর প্রতিনিধি নন। দেশের মানুষের সেবায় তাদের ব্যক্তিস্বার্থ ও গোষ্ঠীস্বার্থ ভুলে আপামর সেবায় নিয়োজিত হতে হবে।’

শনিবার (১৯ মে) রাজধানীর পুরানা পল্টনের ফারস হোটেল মিলনায়তনে ৩০তম বিসিএস ফোরাম আয়োজিত আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন ৩০তম বিসিএস ক্যাডার ফোরামের সভাপতি মো. আব্দুল কাদির মিয়া শিপু। উপস্থিত ছিলেন বিসিএস প্রশাসন একাডেমির রেকটর মোশারফ হোসেন, পুলিশের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান, ঢাকা জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান, ৩০তম বিসিএস ফোরামের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া ও বিসিএস বিভিন্ন ক্যাডার ও ব্যাচের নেতারা। অনুষ্ঠানে ৩০তম বিসিএস ক্যাডার ফোরামের বিভিন্ন ক্যাডারের প্রায় ৩০০ সদস্য উপস্থিত ছিলেন।

৩০তম বিসিএস ক্যাডার ফোরামের সভাপতি মো. আব্দুল কাদির মিয়া শিপু বলেন, ‘ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ৩০তম বিসিএস ক্যাডার ফোরামের সদস্যরা সারাদেশে একযোগে মানুষের সেবায় কাজ করে যাচ্ছে।’

/এনআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম