হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট আইন-২০১৭ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০১৮, ১৩:৫২আপডেট : ২১ মে ২০১৮, ১৫:২৬

মন্ত্রিপরিষদ-বৈঠক

হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট আইন-২০১৭ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (২১ মে) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় এই আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব জানান, ‘এ যাবত এটি ১৯৭৭ সালের অধ্যাদেশ দ্বারা পরিচালিত হয়ে আসছিল। এখন এটাকে আইনে পরিণত করা হয়েছে। আগে এই অধ্যাদেশটি ইংরেজিতে ছিল, এখন বাংলায় করা হয়েছে। কারণ, দেশের সব আইন বাংলায় করার জন্য হাইকোর্টের আদেশ রয়েছে। হাইকোর্টের আদেশ মেনে এটি বাংলায় করা হয়েছে। ভবন সংক্রান্ত গবেষণা করা হবে এই আইনের প্রধান কাজ।’

সচিব বলেন, ‘এই আইনের ৭ ধারায় ইনস্টিটিউট পরিচালনা পরিষদ নামে একটি কমিটি করার কথা বলা হয়েছে। এই পরিষদের প্রধান/চেয়ারম্যান হবেন গণপূর্তমন্ত্রী। পরিষদে ২০ ক্যাটাগরির প্রতিনিধি থাকবেন। মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অথবা উপমন্ত্রী অথবা সচিব এই পরিষদের ভাইস চেয়ারম্যান হবেন।  তবে প্রতিমন্ত্রী-উপমন্ত্রী থাকাকালীন মন্ত্রণালয়ের সচিব এই পরিষদের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

তিনি আরও বলেন, ‘পরিষদকে বছরে কমপক্ষে দু’টি সভা করতে হবে। কমিটির মোট সদস্যের অর্ধেকের বেশি সদস্য উপস্থিত থাকলে কোরাম হবে বলে গণ্য হবে। এই আইনের ৯ ধারায় আরেকটি নির্বাহী কমিটি গঠনের কথা বলা হয়েছে।’

/এসআই/এসএসএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম