বিচারপতি, কূটনীতিক ও সরকারি কর্মকর্তাদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০১৮, ২০:৩০আপডেট : ২৩ মে ২০১৮, ২০:৩২

গণভবনে আয়োজিত ইফতারে অংশ নেওয়া অতিথিদের সঙ্গে প্রধানমন্ত্রী, ছবি- ফোকাস বাংলা বিচারপতি, কূটনীতিক, সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সম্মানে ইফতারের আয়োজন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৩ মে) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এই ইফতারে দেশ ও জাতির শান্তি কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।

ইফতারের আগে ছয়টার দিকে গণভবনের সবুজ লনে স্থাপিত অস্থায়ী প্যান্ডেলে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি ঘুরে ঘুরে সবার সঙ্গে কুশল বিনিময় করেন। পরে মঞ্চে বসে তিনি দোয়া মাহফিলে অংশ নেন ও ইফতার করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে অন্যদের মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম, ডিপ্লোমেটিক কোরের ডিন ও ঢাকায় ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চ বিশপ জর্জ কোচেরি, সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দীন আহমেদ ও বিমান বাহিনী প্রধান মার্শাল আবু এসরার উপস্থিত ছিলেন।

এছাড়া, ইফতারিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, সামরিক ও বেসামরিক উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও আমলারা উপস্থিত ছিলেন। এদের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট, ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলাসহ বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা ইফতারে অংশ নেন।

আওয়ামী লীগের নেতাদের মধ্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, পররাষ্ট্র উপদেষ্টা ড. গওহর রিজভী, দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান গোলাপ, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য মারুফা আক্তার পপি প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম