‘অ্যামনেস্টি এতদিন বলেনি, এখন কেন বলছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০১৮, ২১:১৩আপডেট : ২৩ মে ২০১৮, ২১:২০

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সম্প্রতি প্রকাশিত  প্রতিবেদনের সমালোচনা করে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী বলেছেন— এতদিন বলেনি, এখন কেন বলছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর উপলক্ষে বুধবার (২৩ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মাহমুদ আলী একথা বলেন।
প্রসঙ্গত, মঙ্গলবার (২২ মে) অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের এক রিপোর্টে দাবি করেছে— আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি দুটি গ্রামে অন্তত ৯৯ জন হিন্দু রোহিঙ্গাকে হত্যা করেছে।
অ্যামনেস্টির ওই প্রতিবেদনে বলা হয়, রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর আরসা’র আতঙ্কজনক এই আক্রমণের কারণে মিয়ানমার সেনাবাহিনী জাতিগত নিধনযজ্ঞকে সার্বিকভাবে অনুসরণ করেছে।
মাহমুদ আলী বলেন, ‘মিয়ানমারের জেনারেলরা আগে অভিযোগ করে বলেছে, বাসায় ব্যবহৃত দা ও ম্যাচেটি নিয়ে রোহিঙ্গারা আক্রমণ করেছে। এটি কেউ বিশ্বাস করে নাই।’
‘আমার মনে হচ্ছে— তাদের কোনও উদ্দেশ্য আছে’ মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটি রোহিঙ্গা প্রত্যাবাসন আলোচনায় কোনও প্রভাব রাখবে না।’

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম