আমি মানুষ, ভুল-ত্রুটি হতেই পারে: আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০১৮, ২০:৫১আপডেট : ২৫ মে ২০১৮, ২০:৫৩

বক্তব্য রাখছেন আইনমন্ত্রী ‘আমি মানুষ, ভুল-ত্রুটি হতেই পারে। কিন্তু আমি চেষ্টা করি, যাতে কসবার মানুষের উপকার হয়, সেরকম কাজ করতে। তারপরেও যদি কোনও কিছু বাদ পড়ে থাকে, আমাকে স্মরণ করিয়ে দেবেন। আমি আপনাদের সেবায় যা করণীয়, সেটা করবো’, এসব কথা বলেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক   আনিসুল হক।

শুক্রবার (২৫ মে) বিকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কসবা উপজেলা সমিতি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে  তিনি এ কথা বলেন।

আনিসুল হক বলেন, ‘আমি আপনাদের সেবক।  যদি কোনোভাবে আপনাদের সেবা করতে পারি, এটা আমার ধন্য হওয়ার জন্য যথেষ্ট কারণ। আমরা যারা ঢাকায় থাকি, স্বাভাবিকভাবে নিজেদের মধ্যে দেখা সাক্ষাৎ হয় না। আজকে কসবা সমিতির আয়োজনে এই অনুষ্ঠানে আসতে পেরেছি।তাই সবার সঙ্গে সাক্ষাতের সুযোগ হয়েছে।’ 

অনুষ্ঠানে কসবাবাসীর উদ্দেশে  আইনমন্ত্রী  আরও  বলেন, ‘কসবায় যদি কোনও উন্নতি হয়ে থাকে, কোনও কাজ হয়ে থাকে, তাহলে সেটার ভাগীদার আপনারা, আমি একা নয়। আমাদের মধ্যে যে আন্তরিকতা ও বন্ধুত্ব আছে, এটা যেন দলমত নির্বিশেষে সব সময় থাকে। আমি কসবা সমিতিকে ধন্যবাদ জানাই তাদের শিক্ষা প্রকল্পের জন্য।’

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম