অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০১৮, ১৫:০৫আপডেট : ২৬ মে ২০১৮, ১৫:১৫

ট্রেনের ধাক্কায় ক্ষতিগ্রস্ত বাসটি রেলক্রসিংয়ের সিগন্যাল উপেক্ষা করেই রাজধানীর মালিবাগে মোড় ঘুরতে যাচ্ছিল একটি স্টাফ বাস। হঠাৎ রেললাইনের ওপরই আটকে যায় বাসটি। চলন্ত ট্রেনের ধাক্কায় বাসের সামনের অংশ ভেঙে যায়। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার (২৬ মে) ভোর সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে। বাসটিতে ৭-৮ জন যাত্রী ছিল বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রেলওয়ে পুলিশ দ্রুত বাসটি সরিয়ে ফেলে। বাসটির চালক পালিয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, শনিবার ভোরে মালিবাগ রেলক্রসিংয়ে সিগন্যাল পড়ার পর একটি মিনি বাস রেললাইন পার হয়ে মোড় ঘুরতে গেলে বাসটি আটকে যায়। এসময় চট্টগ্রাম থেকে নিশিথা এক্সপ্রেসের ট্রেন চলে আসায় ওই বাসের চালক দ্রুত নেমে যায় এবং যাত্রীরাও নেমে যায়। ট্রেনের সামনের অংশে পাইপের সঙ্গে লেগে বাসটির সামনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে হতাহতের ঘটনা ঘটেনি। 

অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা

বাসটি বর্তমানে থানায় জব্দ করে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, চালকের ভুলের কারণে এমন ঘটনা ঘটেছে। ভোর ৫টা ২০ এর দিকে মালিবাগ রেলগেটে ট্রেন আসার জন্য সিগন্যাল ফেলা হয়। ওই সময় বাসটি অসতর্কতাবশত সিগন্যাল ঘুরতে গেলে রেললাইনের ওপরে বাসটি আটকে যায়। তখন বাস ও যাত্রীদের রেখে চালক নেমে পরে। পরে যাত্রীরাও নেমে যায়।

 

/এসজেএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম