রাতে সৌদি আরব থেকে দেশে ফিরছেন আরও ৪০ নারী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০১৮, ১৪:১৮আপডেট : ২৭ মে ২০১৮, ১৫:৩৯

ফেরত আসার এক নারী শ্রমিক, ফাইল ছবি সৌদি আরব থেকে  আজ রবিবার (২৭ মে) রাতে দেশে ফিরছেন আরও ৪০ জন নারী। রবিবার রাত ৮টায় এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের পৌঁছানোর কথা। জেদ্দায় অবস্থিত বাংলাদেশি কনস্যুলেটের একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, এই ৪০ নারী শ্রমিকের ফেরতের ব্যাপারে এরই মধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে।
ফেরত আসা ৪০ নারীর একজন কেরানীগঞ্জের ঝর্ণা। মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ঝর্ণা বাংলা ট্রিবিউনকে বলেন, তিনিসহ মোট ৪০ জন একই ফ্লাইটে রাতে ঢাকা ফিরছেন।  

ঝর্ণার বাবা তোফাজ্জল হাওলাদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার মেয়ে রাতে আসতেছে, আমাদের জানাইছে।’

/এসও/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম