রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি নির্বাচন ৩০ জুলাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০১৮, ১৪:২০আপডেট : ২৯ মে ২০১৮, ১৫:৪৮

নির্বাচন কমিশন আগামী ৩০ জুলাই রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৯ মে) প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা এসব সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

তফসিল ঘোষণার সময় সিইসি জানান, এই তফসিল ১৩ জুন থেকে কার্যকর হবে।

এর আগে সিইসি’র সভাপতিত্বে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে তিন সিটি নির্বাচনের তফসিল ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। সিইসির ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ১৩ থেকে ২৮ জুন, মনোনয়নপত্র বাছাই ১ ও ২ জুলাই, আপিল ৩ থেকে ৫ জুলাই, আপিলের নিষ্পত্তি ৬ থেকে ৮ জুলাই, মনোনয়নপত্র প্রত্যাহার ৯ জুলাই ও প্রতীক বরাদ্দ ১০ জুলাই অনুষ্ঠিত হবে।

সিইসি বলেন, ‘১৩ জুন থেকে প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত কোনও প্রার্থী নির্বাচনি প্রচারণায় অংশ নিতে পারবেন না।’

এসব সিটির নির্বাচনে সংসদ সদস্যরা দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিতে পারবেন কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নূরুল হুদা বলেন, ‘আমরা যে আচরণবিধি করেছি, তার সংশোধন এখনও হয়নি। সংশোধনী না হওয়া পর্যন্ত এটি বলা যাচ্ছে না।’

আইনি জটিলতার বিষয়ে সিইসি বলেন, ‘আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে চিঠি পেয়েছি। সীমানা সংক্রান্ত আইনগত কোনও জটিলতা নেই।’

কমিশনার রফিকুল ইসলাম বলেন, ‘আমরা এমপিদের প্রচারণার ব্যাপারে যে সংশোধনী এনেছি, তা পর্যালোচনা করা হচ্ছে। পর্যালোচনা শেষে এটি আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। আমরা এটি শেষ করে ১৩ জুনের আগে যদি প্রজ্ঞাপন আকারে জারি করতে পারি, তাহলে এই তিন সিটিতে এমপি’রা প্রচারণার সুযোগ পাবেন।’

/ইএইচএস/এআর/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম