রাজধানীতে স্বস্তির বৃষ্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০১৮, ২০:১৩আপডেট : ৩০ মে ২০১৮, ২০:২৩

 

বৃষ্টি  (ফাইল ছবি)

কয়েকদিনের ভ্যাপসা গরমের পর বুধবার সন্ধ্যায় রাজধানীতে হয়ে গেছে স্বস্তির বৃষ্টি।   সপ্তাহখানেকের তাপদাহের পর সন্ধ্যার এই বৃষ্টির ছোঁয়ায় স্বস্তি মিলেছে নগরবাসীর।

তবে শুধু রাজধানীতেই নয়, বৃষ্টির খবর এসেছে গাজীপুর, ফরিদপুর, ময়মনসিংহ, মাদারীপুর, যশোর, চুয়াডাঙা, খুলনাসহ দেশের বিভিন্ন জেলা থেকে।

ইফতারের পরপরই নামা এই বৃষ্টি ভ্যাপসা গরম কমালেও বাইরে বের হওয়া অনেকেই ভোগান্তিতেও পড়েছেন। বাড়ি ফেরা যাত্রীদের বৃষ্টির সময় গাড়ি না পেয়ে বৃষ্টিতে ভিজতে হয়েছে।

ফার্মগেটে দাঁড়িয়ে থাকা তৌফিক এলাহী ও মিশু রহমান দম্পতি জানান, বৃষ্টির সময় খুঁজেও একটা সিএনজি না পেয়ে তাদের সপরিবারে ভিজতে হয়েছে।

বৃষ্টিতে ঢাকার বেশ কিছু সড়কে পানি জমে গেছে।

খিলক্ষেতে নামাপাড়া-লেকসিটির নির্মাণাধীন সড়কে বৃষ্টির পানি জমে প্রচণ্ড কাদা হওয়ায় যান চলাচলে অসুবিধা হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন এই এলাকার বাসিন্দারা।  

আবহাওয়াবিদ বজলুর রশীদ জানান, আজ রাতে এবং আগামীকাল দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে কিছু বৃষ্টি হবে। এতে তাপমাত্রা কিছুটা কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আবহাওয়া অধিদফতর জানায়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের অথবা ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ সন্ধ্যা ৬টার পর থেকে দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সিরাজগঞ্জের তাড়াশে ১৩ মিলিমিটার।  দেশের অন্য অঞ্চলগুলোতে বৃষ্টির পরিমাণ খুব বেশি নয়।

 

/এসএনএস/ টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম