ভারত ভ্রমণে খুলনা ও যশোর আইভিএসিতে সরাসরি ভিসা আবেদন করা যাবে

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩১ মে ২০১৮, ১৩:২৮আপডেট : ৩১ মে ২০১৮, ১৮:০৯

ভারতীয় ভিসা

১১ জুন থেকে ভারত ভ্রমণে পর্যটক ভিসার জন্য খুলনা ও যশোর আইভিএসিতে (ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার) সরাসরি আবেদন জমা দেওয়া যাবে। আবেদনকারীদের অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন হবে না। ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইভিএসিগুলোতে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে।

পর্যটক ভিসা ছাড়া চিকিৎসা, ব্যবসা, সম্মেলন এবং অন্যান্য ভিসা আবেদন আগের মতোই সরাসরি জমা দেওয়া যাবে। এছাড়া প্রবীণ নাগরিক ও মুক্তিযোদ্ধাদের জন্য সরাসরি অন্য কাউন্টারে আবেদনপত্র জমা দেওয়া অব্যাহত থাকবে।

নতুন এই ব্যবস্থা ২০১৭ সালের ৯ জুলাই চট্টগ্রামে, ১০ সেপ্টেম্বর রাজশাহী ও রংপুরে, ১০ অক্টোবর ঢাকার মিরপুর রোডে; ২০১৮ সালের ২০ মে সিলেট, ময়মনসিংহ ও বরিশাল আইভিএসিতে পরীক্ষামূলকভাবে চালু হওয়া একটি উদ্যোগের অংশ। যা একইভাবে খুলনা ও যশোর আইভিএসিতে চালু করা হচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ পদক্ষেপের লক্ষ্য ভারতীয় ভিসা প্রাপ্তি সহজতর করা এবং ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে সংযোগ বৃদ্ধি করা।

/এনআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম