সতর্কভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনার সুপারিশ সংসদীয় কমিটির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০১৮, ১৬:৩৪আপডেট : ৩১ মে ২০১৮, ১৭:৫২

সংসদীয় কমিটির বৈঠক সতর্কভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিতর্কের ঊর্ধ্বে থেকে এ অভিযান পরিচালনার পরামর্শ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩১ মে) সংসদ ভবনে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি টিপু মুনশি। এতে কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, মো. ফরিদুল হক খান, আবুল কালাম আজাদ, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ফখরুল ইমাম এবং কামরুন নাহার অংশ নেন।

বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কমিটিকে জানানো হয়—সরকারের পাঁচটি সংস্থার কাছ থেকে তথ্য নিয়ে মাদকবিরোধী অভিযান চলছে।

চলমান অভিযানে কমিটি সন্তোষ প্রকাশ করেছে উল্লেখ করে কমিটির সদস্য ফখরুল ইমাম বলেন, ‘মাদক অভিযানের সময় আক্রমণ বা পাল্টা আক্রমণে যদি কেউ মারা যায়, তাহলে তো কিছু করার নেই। তবে, কোনও নিরীহ মানুষ যেন এর শিকার না হয়, তার জন্য আমরা সাবধান হতে বলেছি। সতর্ক থাকতে বলেছি।’

এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির সদস্য ফখরুল ইমাম বলেন, “মাদক অভিযানের সময় কিছু ক্ষেত্রে ডাকাত ধরার ঘটনা ঘটেছে। তাদের কেউ কেউ মারা গিয়েছে। এজন্য নিহতের সংখ্যায় কিছুটা এদিক-সেদিক হতে পারে।”

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে মালয়েশিয়া ও সিঙ্গাপুরে অবস্থানকারী বাংলাদেশিদের পাসপোর্ট ও ভিসা নবায়ন কার্যক্রম আরও সহজ করার সুপারিশ করা হয়।

বৈঠকে গাজীপুর ও রংপুর মহানগরী পুলিশ বিল সংসদে পাস হওয়ায় সন্তোষ প্রকাশ করা হয়। দ্রুততম সময়ে এ দুটি এলাকায় পুলিশের জন্য ব্যারাক নির্মাণ, থানা ভবন নির্মাণসহ আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

 

/ইএইচএস/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম