ঢাকা-চট্টগ্রাম মহসড়কে ওজন নিয়ন্ত্রণ স্কেল ফের চালু মঙ্গলবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০১৮, ১৭:৪৩আপডেট : ০৪ জুন ২০১৮, ১৭:৫৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক (ফাইল ছবি) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকার বড়দারোগাহাটে যানবাহনের অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে স্থাপিত ওজন স্কেলটি পুনরায় চালু করা হচ্ছে। সকাল ১০টায় এই ওজন নিয়ন্ত্রণ যন্ত্র পুনঃস্থাপন করা হবে। সোমবার ( ৪ জুন) মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. আবু নাছের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়েছে। 

উল্লেখ্য, গত ১৯ মে (শনিবার) সকালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী ট্রাক বড়দারোগারহাট ওজন নিয়ন্ত্রণ স্কেল অতিক্রম করার সময় অতিরিক্ত পণ্যবহনের জন্য আটক করে স্কেল কর্তৃপক্ষ। এতে ট্রাকচালক ও তার সহকারীর সঙ্গে স্কেলের দায়িত্বরত লোকজনের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় স্কেলের দায়িত্বরত লোকজনের পিটুনিতে ট্রাকচালক হুমায়ুন কবির ও তার সহকারী সজীব আহত হন। পরে ট্রাকচালক ও হেলপাররা জড়ো হয়ে স্কেল এলাকায় তাণ্ডব চালান। এরপর থেকে স্কেলটির কার্যক্রম বন্ধ ছিল। ওই ঘটনায় অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জন চালক ও হেলপারকে আসামি করে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করা হয়।

/এসএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম