নূর চৌধুরীকে ফেরাতে জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০১৮, ১৯:০০আপডেট : ০৫ জুন ২০১৮, ২০:১২

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (ফাইল ছবি)

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী নূর চৌধুরীকে দেশে ফেরত আনার জন্য কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া, জি-সেভেন আউটরিচ সম্মেলনে সাতটি অগ্রসর দেশের কাছে রোহিঙ্গা ইস্যুতে তিনি সহায়তা চাইবেন।

কুইবেকে অনুষ্ঠেয় জি-সেভেন আউটরিচ সম্মেলনে যোগ দিতে আগামী বৃহস্পতিবার (৭ জুন) কানাডা যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে মঙ্গলবার (জুন) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

এ এইচ মাহমুদ আলী বলেন, ‘আগামী ১০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠক করবেন। সে বৈঠকে বঙ্গবন্ধুর হত্যাকারী নূর চৌধুরীকে কানাডা থেকে দেশে ফেরত আনার জন্য জাস্টিন ট্রুডোর সঙ্গে আলোচনা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

তিনি আরও বলেন, ‘এছাড়া জি-সেভেন আউটরিচ প্রোগ্রামে বিশ্বের শীর্ষ সাতটি দেশের কাছে রোহিঙ্গা ইস্যুতে সহায়তা চাইবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

জি-সেভেনের সাত সদস্য রাষ্ট্র হলো– যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জাপান, ইতালি, ফ্রান্স ও জার্মানি।

গত শনিবার অটোয়ায় এক ঘোষণায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েকজন বিশ্বনেতাকে জি-সেভেন আউটরিচ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এ নিয়ে গত দুই বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী। এর আগে ২০১৬ সালে জাপানে অনুষ্ঠিত জি-সেভেন শীর্ষ সম্মেলনে তিনি আমন্ত্রণ পান।

/এসএসজেড/এমএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম