বিমানবন্দরে প্রবাসীদের হেনস্তা মেনে নেওয়া যায় না: বিমানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০১৮, ১৮:১৩আপডেট : ০৬ জুন ২০১৮, ১৯:১৪

বেসরকারি বিমান ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল (ফাইল ফটো)

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল বলেছেন, প্রবাসীদের রেমিটেন্সে দেশের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে, অথচ সেই প্রবাসী নাগরিকরা এয়ারপোর্টে হেনস্তার শিকার হন। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি বলেন, ‘যেখানেই যাই, এ অভিযোগ আমাকে শুনতে হয়।’

বুধবার (৬ জুন)  বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান শ্রমিক লীগ (সিবিএ) আয়োজিত ইফতার-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বিমানমন্ত্রী বলেন, ‘বিশ্বের বিভিন্ন এয়ারপোর্টে পনের থেকে বিশ মিনিটের মধ্যে লাগেজ আসে। কিন্তু আমাদের এখানে একদিকে লাগেজ পেতে যেমন দেরি হয়, অন্যদিকে লাগেজ কাটার কথাও শোনা যায়। এগুলো আমাদের জন্য বিব্রতকর।’ এ অবস্থার উত্তরণে গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে গতি আনতে  শ্রমিকদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

সিবিএ সভাপতি মুশিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

/সিএ/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম