কানাডা পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৮ জুন ২০১৮, ২০:৪৬আপডেট : ০৮ জুন ২০১৮, ২০:৪৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি) চার দিনের সরকারি সফরে কানাডা গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৮ জুন) সেখানে পৌঁছান তিনি। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমন্ত্রণে জি-৭ শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগ দিতে গেছেন বঙ্গবন্ধু কন্যা।
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গী দলের সদস্যদের বহনকারী আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইট স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টা) টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তাকে অভ্যর্থনা জানান বাংলাদেশের কনসাল জেনারেল নাঈম উদ্দিন আহমেদ এবং কানাডার আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক ও অন্টারিও প্রদেশের চিফ অব প্রটোকল জোনাথন সোভ।
টরন্টোয় দুই ঘণ্টার যাত্রাবিরতি শেষে জি-৭ শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনস্থল প্রাদেশিক রাজধানী কুইবেকের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। কানাডায় বাংলাদেশের হাইকমিশনার মিজানুর রহমান এবং কানাডার ফেডারেল ও প্রাদেশিক পদস্থ কর্মকর্তারা কুইবেকের জাঁ লেসাজ আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাবেন। এর আগে দুবাইতে পাঁচ ঘণ্টার যাত্রাবিরতি করেন তিনি।
শুক্রবার সন্ধ্যায় জি-৭ শীর্ষ সম্মেলন ও আউটরিচ অধিবেশনে যোগ দিতে আসা রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে কানাডার গভর্নর জেনারেলের দেওয়া নৈশভোজে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। আগামীকাল শনিবার লা মানোয়া রিশেলো হোটেলে জি-৭ আউটরিচ লিডার্স প্রোগ্রামে যোগ দেবেন তিনি।
বিশ্বের অর্থনৈতিক পরাশক্তিগুলোর সংগঠন জি-৭-এর বাইরের অন্য ১৬ বিশ্বনেতার সঙ্গে গ্রুপ অব সেভেনের (জি-৭) আউটরিচ অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা। জি-৭-এর সদস্য রাষ্ট্রগুলো হলো— কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

সম্মেলনে আরও যোগ দেবেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট এবং জি-২০’র সভাপতি মোরিসিও ম্যাকরি, হাইতির প্রেসিডেন্ট ও ক্যারিবিয়ান কমিউনিটির সভাপতি জোভেনেল ময়েস, জ্যামাইকার প্রধানমন্ত্রী এ্যান্ড্রু হলনেস, কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা, মার্শাল আইল্যান্ডসের প্রেসিডেন্ট হিলদা হেইনে, নওয়ের প্রধানমন্ত্রী এরনা সোলবার্গ, রুয়ান্ডার প্রেসিডেন্ট ও আফ্রিকান ইউনিয়নের সভাপতি পল কাগামে, সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সল, সিসিলির প্রেসিডেন্ট ড্যানি ফোরে, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, ভিয়েতনামের প্রেসিডেন্ট নগুয়েন জুয়ান ফুচ, ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ডের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন লাগারডে, ইকোনমিক কো-অপারেশন ও ডেভেলপমেন্ট সংস্থার মহাসচিব জোসে এ্যাঞ্জেল গারিয়া, জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেস এবং বিশ্বব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস্টালিনা জর্জিয়েভা।

আগামী ১০ জুন সকালে নিজের অবস্থানস্থল হোটেল শাতো ফ্রন্তেনাতে জাস্টিন ট্রুডো ও শেখ হাসিনার বৈঠক অনুষ্ঠিত হবে। ওইদিন কুইবেক থেকে ফের টরন্টোতে ফিরবেন তিনি। এরপর সন্ধ্যায় হোটেল মেট্রোতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন। ১১ জুন হোটেল রিৎজ কার্লটনে মিয়ানমার বিষয়ক কানাডার বিশেষ দূত বব রী’র সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তার।

এছাড়া সাচকাচিওয়ান প্রদেশের উপ-প্রধানমন্ত্রী এবং বাণিজ্য ও রফতানি উন্নয়নমন্ত্রী গর্ডন উইয়ান্ট কিউ.সি, সাচকাচিওয়ান প্রদেশের অভিবাসন ও ক্যারিয়ার প্রশিক্ষণমন্ত্রী জেরেমি হ্যারিসন ও প্রদেশের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা। টরন্টো ত্যাগের আগে কমার্শিয়াল করপোরেশন অব কানাডার (সিসিসি) প্রেসিডেন্ট ও সিইও মার্টিন জাবলোকির সঙ্গেও বৈঠক করবেন তিনি। ১২ জুন দুবাই হয়ে দেশে ফিরবেন আওয়ামী লীগের এই সভাপতি।

সূত্র: বাসস

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম