চিকিৎসার বিষয়ে এখনও সম্মতি দেননি খালেদা জিয়া: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০১৮, ১৪:৫২আপডেট : ১৩ জুন ২০১৮, ১৬:১৫

আসাদুজ্জামান খাঁন কামাল

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) এবং সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসার বিষয়ে কারা কর্তৃপক্ষের দেওয়া প্রস্তাবে এখনও সম্মতি জানাননি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি সম্মতি জানালেই কারা কর্তৃপক্ষের দেওয়া অপশনগুলোতে চিকিৎসা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বুধবার (১৩ জুন) দুপুরে তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজের একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সর্বশেষ কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা জানতে চান সাংবাদিকরা। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘দেখুন আমরা কী করতে যাচ্ছি। খালেদা জিয়াকে যারা চিকিৎসা সেবা দিয়ে থাকেন, যাদের চিকিৎসা তিনি নেন, সেই বিশেষজ্ঞ চারজনকে আমরা নিয়ে গিয়েছিলাম, সেটা আপনারা জানেন। আমাদের সিভিল সার্জন, কারাগারের ডাক্তার সবাই একসঙ্গে তার স্বাস্থ্য পরীক্ষা করেছেন। তাদের সেই প্রেসক্রিপশন অনুযায়ী তার পুনরায় পরীক্ষা-নিরীক্ষার জন্য আমরা তাদের জানিয়ে দিয়েছি। আমরা কোথায় নিয়ে যাবো। এখন তারা যদি সম্মতি প্রকাশ করেন, তাহলেই আমরা সেই ব্যবস্থা করবো। আমাদের আইজি প্রিজনস কিছুক্ষণ আগে জানিয়েছেন খালেদা জিয়া এখনও কোনও সম্মতি দেননি। আমরা আশা করি, যেকোনও সময়েই তিনি সম্মতি প্রকাশ করবেন। তখনই আমরা আমাদের যে অপশনগুলো ছিল, সেসব অপশনে নিয়ে যাবো।’

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনায় আমাদের কয়েকটি টিম কাজ করছে। আমরা নিশ্চয়ই তাদের ধরে ফেলবো। আজ পর্যন্ত গত কয়েক বছরে যত হত্যাকাণ্ড হয়েছে, সবগুলোই আমরা উদঘাটন করেছি। জড়িতদের শনাক্ত করেছি এবং বেশিরভাগই আমরা ধরে ফেলেছি।’

ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে কোনও হুমকি আছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা কোনোক্রমেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে দেবো না। ২৮ রোজা চলে এসেছে। আজ পর্যন্ত কোনও ঘটনা বাংলাদেশে ঘটেনি। আশা করি কিছু হবে না। এ পর্যন্ত কোনও সুনির্দিষ্ট হুমকি নাই। সবাই সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারবে। সারাদেশের মানুষ যে প্রত্যাশা করেন, সবাইকে নিয়ে, তাদের আত্মীয়-স্বজনদের নিয়ে তারা ঈদ উদযাপন করবেন। আমরা মনে করি, তারা সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারবেন।’

/এআরআর/জেইউ/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম