‘জায়গা নাই, তবুও যেতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০১৮, ১৬:৪৯আপডেট : ১৫ জুন ২০১৮, ১৮:৩২

ঈদযাত্রায় তিল ধারণের ঠাঁই নেই ট্রেনের ইঞ্জিনেও

দূর থেকে শোনা যাচ্ছে ট্রেনের হুইসেল, ট্রেন চলে গেলে ঈদে আর বাড়ি পৌঁছানো সম্ভব হবে না। তাই টিকিট কাউন্টারের সামনে থেকে দৌড় দিলেন এক যাত্রী। পেছন থেকে তাকে অনুসরণ করে দেখা গেল, ট্রেনের দরজায় লাফ দিয়ে উঠে কোনও রকম ঝুলে আছেন। ভেতর থেকে একজন পেছন দিয়ে তাকে ধরে রেখেছে। এভাবেই যাত্রা শুরু বাড়ির উদ্দেশ্যে। যেতে যেতে বলে গেলেন, ‘জায়গা নাই, তবুও যেতে হবে’। শুধু বগিতেই নয়, জায়গা নীলসাগর এক্সপ্রেসের ছাদেও নেই।

তালা মারা থাকায় খাবার গাড়িতে ভিড় কম মনে হলেও একটু পরেই এটিও যাবে ভরে

শুক্রবার দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশনে এমনটাই দেখা যায়। স্টেশনের প্লাটফর্মে অপেক্ষা করছেন শত শত যাত্রী। সবাই ঈদের খুশি ভাগাভাগি করতে বাড়ি যাচ্ছেন। স্টেশনে ট্রেনের অপেক্ষা কোনোভাবেই বাড়ি ফেরার তাড়াকে ম্লান করে দিচ্ছে না। এমন এক যাত্রী মিজান, তিনি যাবেন যমুনা এক্সপ্রেসে। ট্রেন ছাড়ার সময় ৪.৪০ মিনিটে, কিন্তু দুপুর ১২টা থেকেই প্লাটফর্মে অপেক্ষা করছেন তিনি। বাড়ি ফেরার খুশি ভাষায় প্রকাশ করা যায় না উল্লেখ করে তিনি বলেন, ট্রেনে জায়গা পাওয়া খুব মুশকিল। স্ট্যান্ডিং টিকিট নিয়ে যাচ্ছি তো তাই জায়গা পাওয়ার জন্য আগে এসে অপেক্ষা করা।

বাড়ির পানে ছোটা এসব যাত্রীর সিংহভাগই বিনা টিকিটের। রেল কর্তৃপক্ষ শক্ত হলে এদের কাছ থেকেও আদায় করা যেত ভাড়া।

মিজানের মতো প্রচুর যাত্রী অপেক্ষা করছেন স্টেশনে। বগিতে জায়গা না হলে, উঠে যাবেন ট্রেনের ছাদে। কতটা ঝুঁকি ছাদে বসে যাওয়া তাও তারা জানেন। কিন্তু বাড়ি যেতেই হবে। কমলাপুর রেলওয়ের স্টেশন মাস্টারের দেওয়া তথ্যমতে, সারাদিনে মোট ৫৯টি ট্রেন কমলাপুর থেকে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এর মধ্যে সাধারণ ট্রেন ৬৪টি,আর স্পেশাল ট্রেন চলাচল করছে ৫টি। যাত্রীদের চাপে এসব ট্রেনের অনেকগুলোই ২০ মিনিট থেকে এক ঘণ্টা পর্যন্ত বিলম্বে চলাচল করছে। তবে নীলসাগর সকাল ৮টায় কমলাপুর ছাড়ার কথা থাকলেও তা স্টেশন ছেড়ে গেছে দুপুর দেড়টার পর।

ট্রেনে ঈদযাত্রা

ট্রেনের পরিচালকদের সঙ্গে কথা বলে জানা যায়, ট্রেনের ছাদে যাত্রী ঈদের সময় হবেই। মানা করলেও শোনে না। তাদেরও তাই কিছু করার থাকে না। ট্রেন দেরিতে ছাড়ার কারণ জানতে চাইলে কমলাপুর স্টেশন ম্যানেজার সীতাংশু চক্রবর্তী বাংলা ট্রিবিউনকে বলেন,‘বেশিরভাগ ট্রেনেই যাত্রীর চাপ রয়েছে। তাদের ওঠানামার প্রয়োজনে ২০ মিনিট থেকে এক ঘণ্টা পর্যন্ত লেট (দেরি) হচ্ছে। তাছাড়া ছাদে চলাচলের ক্ষেত্রে কেউ কথা মানছেন না। ঈদের সময় তারা বাড়ি যাচ্ছেন,জোর করে তো আর নামিয়ে দিতে পারি না।’

/এসও/ টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম