প্রথম কর্মদিবসে ফাঁকা সচিবালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০১৮, ১০:৪২আপডেট : ১৮ জুন ২০১৮, ১৩:৩৭

সচিবালয় (ফাইল ফটো) ঈদুল ফিতরের ছুটি শেষ শেষ হলেও এখন পর্যন্ত  ছুটির ইমেজ কাটেনি। ছুটির পর আজ সোমবার (১৮ জুন) প্রথম কর্মদিবস। এদিন প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় ও ঢাকার অফিসপাড়ায় কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল খুবই কম।
সচিবালয়ে যথারীতি সকাল ৯টা থেকে অফিস শুরু হয়েছে। তবে সকাল ১০টা পর্যন্ত সেখানে উপস্থিতির সংখ্যা ছিল মাত্র ২০ শতাংশ। এখন পর্যন্ত কোনও মন্ত্রী সচিবালয়ে এসে পৌঁছায়নি। তবে ১০টার পর তারা আসতে শুরু করবেন বলে জানা গেছে।
জানা গেছে, সোমবার বেলা ১১টায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সচিবালয়ে এসে তার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। বেলা ১২টায় ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
এদিকে অফিস-আদালতে উপস্থিতি কমের পাশাপাশি রাজধানীর রাস্তাঘাট এখনও বেশ ফাঁকা। যানবাহন, মানুষের কোলাহলও কম। ঢাকা পুরোপুরি আগের ব্যস্ততায় ফিরতে আরও কয়েকদিন সময় লাগবে বলেই ধারণা করা হচ্ছে।

/এসআই/এআর/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক